আজহারের স্ত্রী হবেন না নার্গিস!
ভারতের সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে অন্যতম মোহাম্মদ আজহারউদ্দিন। সাবেক এই ভারতীয় অধিনায়কের রোমাঞ্চকর ক্যারিয়ার আর বর্ণাঢ্য জীবন এবার উঠে আসছে সেলুলয়েডের রঙিন ফিতায়।
আজহারকে নিয়ে নির্মিতব্য বায়োপিক ‘আজহার’- এ মূল ভূমিকায় অভিনয় করছেন সিরিয়াল কিসার খ্যাত ইমরান হাশমী। আর গ্রেট এ ক্রিকেটারের বড় বউয়ের চরিত্রে অভিনয় করবেন প্রাচী দেশাই।
পাশাপাশি শোনা যাচ্ছিলো আজহারউদ্দিনের দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী সঙ্গীতা বিজলানির চরিত্রে অভিনয় করবেন নার্গিস ফখরি। তবে এই খবরকে গুজব বলে অভিহিত করেছেন মুভিটির প্রযোজক একতা কাপুর। এসব গুজবে একতা কাপুর এতই বিরক্ত যে তিনি বলেই ফেলেছেন, ‘আমার মনে হয় সাংবাদিকরা রাতে অদ্ভুত কিছু স্বপ্ন দেখে। আর পরেরদিন তা খবরের কাগজে ছাপিয়ে দেয়।’
সুতারাং এ বিষয়ে এখনও কিছু স্পষ্ট নয়, কে করছেন সঙ্গীতার চরিত্রটি। অবশ্য নার্গিসের নামের সাথে কারিনা কাপুরের নামও উঠে এসেছে। তবে একতা এ বিষয়েও কিছু বলেননি। ছবির কাজ এরইমধ্যে শুরু হয়ে গেছে। কিন্তু নায়িকার নাম না পাওয়ায় কিছুটা বিরক্ত ভারতীয় গণমাধ্যমও।
এলএ/আরআইপি