‘অন্ধকার অতীত’ নিয়ে উত্ত্যক্ত না করার আহ্বান সানি লিওনের
বলিউড অভিনেত্রী সানি লিওন তার অন্ধকার অতীত নিয়ে উত্ত্যক্ত না করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘মানুষের উচিত আমার অন্ধকার অতীত নিয়ে উত্ত্যক্ত না করা কারণ আমি ওই পেশা চিরদিনের জন্য ছেড়ে এসেছি।’
তিনি আরো বলেন, আমি ওই অঙ্গণ চিরতরে ছেড়ে এসেছি। এখন আমি বলিউডের অংশ।শনিবার নিজের অতীত জীবনের একটি বিব্রতকর ভিডিও নিয়ে মুম্বাইয়ের একটি থানায় মামলা দায়েরের প্রাক্কালে এ কথা বলেন তিনি।
এর আগে নিজের ‘অন্ধকার অতীত’ নিয়ে থানায় মামলা দায়ের করেন বলিউডেন এই অভিনেত্রী। সাইবার ক্রাইম তদন্ত কর্মকর্তা জগদীশ সাওয়ান্তের কাছে তিনি নিজের বিবৃতি রেকর্ড করেন।
এসময় তিনি বলেন, সামাজিক সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে বিব্রতবোধ করছেন তিনি। যে ভিডিওটির বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন তা অনেক পুরনো বলেও পুলিশকে জানান সানি।
সাবেক এ পর্নোস্টার ও বর্তমান বলিউড অভিনেত্রী জানান, যে ভিডিওটি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়েছে তা ছিল তখনকার যখন তিনি যুক্তরাষ্ট্রে থাকতেন এবং পর্নো ইন্ডাস্ট্রিতে কাজ করতেন।
অভিযোগে তিনি আরো বলেন, আমি ওই অঙ্গণ চিরতরে ছেড়ে এসেছি। এখন আমি বলিউডের অংশ।
উল্লেখ্য একটি সামাজিক সংগঠনের সদস্য সম্প্রতি তার বিরুদ্ধে অনৈতিকতা এবং ব্যভিচার ছড়িয়ে দেয়ার অভিযোগে মামলা দায়ের করেছেন। সেই সঙ্গে তাকে ভারত থেকে বিতাড়িত করার জন্য আদালতে আবেদন জানিয়েছেন।
# মামলা করলেন সানি লিওন
এসএইচএস/আরআইপি