নতুন রূপে পরীমনি


প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ৩০ মে ২০১৫

বিজ্ঞাপনের মডেল হিসেবে নতুন রূপে দর্শকের সামনে হাজির হচ্ছেন হালের আলোচিত অভিনেত্রী পরীমনি। সম্প্রতি স্যান্ডালিনা স্যান্ডাল সোপ`র বিজ্ঞাপনের শুটিং সম্পন্ন করেছেন তিনি।

এই বিজ্ঞাপনের শুটিং ধারণ করা হয় কলকাতার টেকনিশিয়ান স্টুডিওতে। সৈনক মিত্রর পরিচালনায় টানা চারদিন ধরে চলে বিজ্ঞাপনটির দৃশ্য ধারণ কাজ। এতে পরীমনিকে আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়েছে।

এর আগে স্যান্ডালিনা সাবানের বিজ্ঞাপনে মডেল ছিলেন আরেক আলোচিত মডেল ও অভিনেত্রী জয়া আহসান। তবে এখন থেকে জয়ার বদলে দেখা যাবে পরীকে।

এবিষয়ে জানতে চাইলে পরীমনি বলেন, গত বৃহস্পতিবার বিজ্ঞাপনটির শুটিং শেষ করে ঢাকায় ফিরেছি। কলকাতার স্টুডিওতে কাজ করার অভিজ্ঞতা এটাই আমার প্রথম। বিজ্ঞাপনে দর্শকরা আমাকে নতুনভাবে খুঁজে পাবে।

এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।