হোয়াইট হাউসে এ আর রহমান!
একমাত্র এশীয় এ আর রহমান, যার সঙ্গীত তিনি পৌঁছে দিয়েছেন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গণেও। অস্কার ও গ্র্যামি পুরষ্কারজয়ী বিখ্যাত সঙ্গীত পরিচালকের ক্যারিয়ারে যোগ হলো আরো একটি অসাধারণ মাইলফলক। তাকে নিয়ে নিয়ে তৈরি তথ্যচিত্র প্রদর্শিত হল হোয়াইট হাউসে!
হোয়াইট হাউস মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দাপ্তরিক বাসভবন। ওয়াশিংটন, ডি.সির পেনসিলভানিয়া এভিনিউয়ে অবস্থিত এই বাসভবনটিতে তাদেরই পা পড়ে, যারা জীবন ও কর্ম নিয়ে পৌঁছে যান উন্নতির শিখড়ে। সেই হিসেবেই হোয়াইট হাউসে এ আর রহমানের তথ্যচিত্র প্রদর্শন হওয়ায় সেটিকে দারুণ এক সম্মানই বলা যায়।
রহমানের সঙ্গীত জীবন ও ব্যক্তিগত জীবন নিয়েই তথ্যচিত্রটি নির্মাণ করেছেন পরিচালক উমেশ অগ্রবাল। নিজস্ব শৈলী, পূর্বের সংবেদনশীলতার সঙ্গে পশ্চিমী প্রযুক্তির মেলবন্ধন রহমানের গানকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে।
সঙ্গীতের এই যাদুকর টুইটারে স্বয়ং হোয়াইট হাউসে তার তথ্যচিত্র প্রদর্শনের কথা জানিয়েছেন। তাছাড়াও ওয়াশিংটনের সংস্কৃতির কেন্দ্রভূমি ভিয়েনার কাছে ওল্ফট্র্যাপ নামক জায়গায় তার একটি কনর্সাটও রয়েছে।
রহমান ফেসবুকে তার অনুরাগীদের উদ্দেশ্যে লিখেছেন, ওল্ফট্যাপের ইতিহাসে তার এই পার্ফরম্যান্সটি রেকর্ড গড়তে চলেছে।
এলএ/আরআইপি