মাইকেল জ্যাকসনের ভূত আতঙ্ক!


প্রকাশিত: ০১:৪৭ পিএম, ৩১ মে ২০১৫

মাইকেল জ্যাকসনের ভূত আতঙ্কে দিন কাটাচ্ছেন ক্যালিফোর্নিয়ায় জ্যাকসনেরই নিজের ষ্টেট ‘নেভারল্যান্ড ষ্টেটের’ পরিচর্যাকারী ও প্রতিবেশিরা!

নেভারল্যান্ড ষ্টেটের প্রতিবেশিগণ জানান জ্যাকসনের মৃত্যুর পর থেকেই বাড়ির আনাচে ঘুরছে ফিরছে জ্যাকসনের আত্মা। এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বাড়ির কর্মচারীগণও জানান তারা নাকি প্রায়ই জ্যাকসনে কে দেখতে পান!

সম্প্রতি এই ষ্টেটটি বিক্রয়ের উদ্দেশ্যে নিলামে উঠানো হয়। নিলামে যার মূল্য নির্ধারণ করা হয় ৯২ মিলিয়ন পাউণ্ড। তবে এমন ভূতুরে কাণ্ডের গল্প শুনে আগ্রহী ক্রেতাগণ আতঙ্কে ভুগছেন। সবাই পিছিয়ে যাচ্ছেন নেভারল্যান্ডের বিনিয়োগ থেকে।

উল্লেখ্য, ২৭০০ একর জমির ওপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চোখ জুড়ানো নেভারল্যান্ডের খামারবাড়িটি। সুদৃশ্য অট্টালিকা, বিনোদন পার্কসহ রয়েছে আস্ত একটা চিড়িয়াখানা। উঁকি মারছে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাচ্চাদের মূর্তি৷ রয়েছে আস্তাবল, সিনেমাহল। পপ সম্রাট মাইকেল জ্যাকসনের নেভারল্যান্ড রাঞ্চের প্রতিটি পরতে রয়েছে এই সঙ্গীত সম্রাটের শৈশবের স্বপ্ন।

আরএএইচ/এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।