বাজরাঙ্গি লকেট বাজারে


প্রকাশিত: ১২:২৮ পিএম, ০১ জুন ২০১৫

সম্প্রতি মুক্তি পেয়েছে বলিউডের আলোচিত নায়ক সালমান খানের নতুন ছবি `বাজরাঙ্গি ভাইজান` এর ট্রেলার। বরাবরের মতো এবারো সালমানকে দেখা গেলো অ্যাকশন এবং ফ্যাশন হিরো হিসেবে।

ট্রেলারটিতে সালমানের গলায় দেখা যায় প্রভুত্বের নিদর্শন স্বরূপ পেন্ডুলাম আকৃতির একটি লকেট। সেই লকেটটির প্রতি আগ্রহের শেষ নেই সালমান ভক্তদের আর সেই আগ্রহকেই কাজে লাগিয়ে ভারতের একটি অনলাইন মার্কেট বাজারে এনেছে একই রকম দেখতে `বাজরাঙ্গি লকেট`। আর লকেটির প্রতি সালমান ভক্তদের চাহিদা দেখে মূল্য হাঁকিয়েছেন ৭১ হাজার ১৫৪ রুপি!

শখের তোলা লাখ টাকা বলে কথা, এতো উচ্চ মূল্যও দমাতে পারেনি সালমান ভক্তদের। তারা ইতিমধ্যে লকেটটি কিনতে শুরু করেছে বলে জানা গেছে।

আরএএইচ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।