রুবেল-হ্যাপির প্রেমকাহিনী নিয়ে টেলিফিল্ম (ভিডিও)


প্রকাশিত: ০৯:৫৭ এএম, ১৩ জুন ২০১৫

রুবেলের সঙ্গে নিজের প্রেমের সম্পর্ক নিয়ে টেলিফিল্ম নির্মাণের ঘোষণা দিলেন আলোচিত চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপি। শনিবার বেলা তিনটার দিকে নিজের ফেসবুকে এমন ঘোষণা দেন হ্যাপি।  রোববার থেকেই গল্প লেখা শুরু হবে বলে তিনি জানিয়েছেন।

ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, জুন মাসের শেষদিকে টেলিফিল্ম নির্মাণের কাজ শুরু হবে। যেখানে পুরো ঘটনা তুলে ধরা হবে। বানোয়াট কোন কাহিনী ব্যবহার করা হবে না। আমার সঙ্গে যা যা হয়েছে, ঠিক তা-ই দেখানো হবে। তবে রুবেলের চরিত্রে কে অভিনয় করবেন তা এখনো জানা যায়নি।

স্ট্যাটাসে তিনি আরো বলেন, বাগেরহাটের আঞ্চলিক ভাষা জানে আর ক্রিকেট বোঝে এমন কাউকে রুবেলের চরিত্রে নেওয়া হবে। বেশির ভাগ লোকেশন এবং পোষাকের বিষয়টাও বাস্তব রুবেলের সঙ্গে মিল রাখার চেষ্টা করা হবে।

টেলিফিল্মটি অনলাইনে মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।



এআরএস/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।