ডিসেম্বরে মুক্তি পাচ্ছে দিলওয়ালে


প্রকাশিত: ১২:২১ পিএম, ১৭ জুন ২০১৫

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ কাজল অভিনীত আলোচিত ছবি `দিলওয়ালে`। সবকিছু ঠিক থাকলে এ বছরেই মুক্তি পেতে যাচ্ছে রোহিত শেঠি পরিচালিত ছবিটি।

প্রযোজক সংস্থার ইচ্ছা অনুযায়ীই পরিচালক রোহিত শেঠি ছবিটির মুক্তি দিতে যাচ্ছেন আগামী ডিসেম্বরে। আর সে জন্য অক্টোবর থেকেই জোর কদমে শুরু হবে দিলওয়ালের প্রচার।

জানা যায়, দিলওয়ালে’র প্রচারে রেকর্ড পরিমাণ অর্থ খরচ করতে চলেছে প্রযোজক সংস্থা। কারণ, পরিচালক রোহিত শেঠি মনে করেন চেন্নাই এক্সপ্রেসের সাফল্যের একটা বড় কারণ ছিল দারুণ প্রচার।

উল্লেখ্য, মুক্তির দিনের ঘোষণার পর থেকেই ফেসবুক, টুইটারে ব্যাপক শেয়ার হতে শুরু করেছে এই সিনেমার নানা তথ্য, ছবি। কয়েকদিনের মধ্যেই দিলওয়ালের টিজার মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আরএএইচ/এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।