অপূর্ব ও তারিনের ভালোবাসার ফাঁদ


প্রকাশিত: ১২:৫৫ পিএম, ১৭ জুন ২০১৫

জনপ্রিয় অভিনয় তারকা তারিন-অপূর্ব সম্প্রতি ‘ভালোবাসার ফাঁদ’ নামের একটি নাটকে কাজ করলেন। নির্মাতা কৌশিক শংকর দাশের পরিচালনায় এই নাটকের মাধ্যমে দুই বছর পর জুটিবদ্ধ হলেন তারা। আসাদুজ্জামান সোহাগের রচনায় ভালোবাসার ফাঁদ নাটকে এ জুটি অভিনয় করেছেন রুম্পা ও সাকিব চরিত্রে।

নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা কৌশিক শংকর দাশ বলেন, ‘প্রেম করে বিয়ের পাঁচ বছর কেটে গেলেও তাদের মনের মিল হয়নি। দুজনের মধ্যে সবসময় খিটিমিটি লেগেই থাকে। একজন আরেকজনকে সহ্য করতে পারে না। পরিস্থিতি এমন এক পর্যায়ে চলে যায় যে, দুজনই আলাদাভাবে একজন আরেকজনকে শায়েস্তা করার সিদ্ধান্ত নেয়। তারপর পাতে ভালোবাসার ফাঁদ। কিন্তু সেই ভালোবাসার ফাঁদ তাদের দুজনের জীবনে ডেকে আনে এক বিপদ।’

নির্মাতা আরো বলেন, ‘তারিন ও অপূর্ব অসংখ্য রোমান্টিক নাটকে অভিনয় করেছে। রোমান্টিক জুটি হিসেবে দর্শকদের কাছে তাদের তুমুল জনপ্রিয়তা। দুই বছর পর এ নাটকের মাধ্যমে একসঙ্গে কাজ করলেন এ জুটি। তা ছাড়া এ জুটির সঙ্গে এটা আমার প্রথম কাজ। আমি চেয়েছিলাম তাদের নিয়ে ভিন্ন ঘরনার গল্প নিয়ে কাজ করব। আশা করি, দর্শকদের এ জুটির নতুন রসায়ন ভালো লাগবে।’

প্রাণ আর এফ এলের ব্যানারে দৃক মাল্টিমিডিয়ার প্রযোজনায় নাটকটি ঈদুল ফিতরে চ্যানেল নাইনে প্রচারিত হবে বলে জানিয়েছেন নির্মাতা কৌশিক শংকর দাশ।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।