বাংলাদেশি নির্মাতার আয়োজনে লাইম লাইট ফিল্ম অ্যাওয়ার্ড


প্রকাশিত: ০৭:১৫ এএম, ১৮ জুন ২০১৫

বাংলাদেশি নির্মাতা মনসুর আলীর আয়োজনে লন্ডনে অনুষ্ঠিত হলো লাইম লাইট ফিল্ম অ্যাওয়ার্ড ২০১৫।

চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত শত শত সেলিব্রেটি এবং মিডিয়া ব্যক্তিত্ব লাল গালিচার সংবর্ধনা পেলেন এই আয়োজনে। অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটি সম্পন্ন হয় গত ১৫ জুন লন্ডনের টক্সিক হলে। প্রতিবছর লাইম লাইট অ্যাওয়ার্ড ১০,০০০ পাউন্ড প্রদান করে প্রথমস্থান দখলকারী শর্ট ফিল্মকে। এ বছর পুরস্কারটি জিতে নিয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মে বি’।

এ ছাড়া পুরস্কার প্রদানের জন্য নির্বাচিত চলচ্চিত্রগুলো হলো-বেবি কেকস, স্নো- এনজেল, আই ডোন্ট কেয়ার, হিডেন হিরোস, ড্রাগন, নাইট শিফট, নট মাই ওয়াইফ, ওয়াইপ আউট, বি দ্য চেঞ্জ, মাই হেলথ মাই সে, পাস্তাচিও, সেকেন্ড চান্স, জেসপার, শিলা, মিরর মিরর, দি গ্যাস ম্যান, দি রেসিডেন্স, এ ট্রাবলসাম ভিউ, রামাদান রাউন্ডআপ ৪ ইত্যাদি।

লন্ডনের নির্মাতা প্রযোজক ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস-এর নতুন মেয়র জন বিগস, বাংলাদেশের মডেল ও অভিনেত্রী দিলরুবা ইয়াসমিন রুহী, ভারতের নির্মাতা গুলরুখ খান ও অভিনেত্রী হেনরিট তুনায়োগী, স্কাই মুভি’র উপস্থাপক এলেক্স প্রমুখ।


এলএ/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।