দোষীদের শাস্তি চেয়ে সিজেএফবির নিন্দা


প্রকাশিত: ০৯:৪৩ এএম, ১৮ জুন ২০১৫

গ্রীন অ্যাপল কমিউনিকেশন্স আয়োজিত বলিউড তারকা পরিণীতি চোপড়ার ফ্যাশন শো চলাকালীন কতর্ব্যরত বিনোদন সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছে।

সিজেএফবি মনে করে, এ ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। পেশাদার সাংবাদিকের কতর্ব্য পালনে বাধা দেওয়া অবশ্যই অন্যায়। সেখানে সাংবাদিকদের ওপর হামলা চালিয়ে, আহত করে গ্রীন অ্যাপল কমিউনিকেশন্স অত্যন্ত গহর্তি কাজ করেছে।

সিজেএফবি এই ঘটনার তদন্ত এবং দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করছে।

পাশাপাশি আলোচিত গ্রীন অ্যাপল কমিউনিকেশন্স-এর এ ধরনের অনুষ্ঠান আয়োজনের যোগ্যতা, অভিজ্ঞতা রয়েছে কি-না, সেটাও খতিয়ে দেখার দাবি জানাচ্ছে।


এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।