সাংবাদিকদের উপর হামলা : এলিট ফোর্সের দুঃখ প্রকাশ


প্রকাশিত: ০৯:৫০ এএম, ১৮ জুন ২০১৫

রাজধানীর একটি কনভেনশন সেন্টারে গ্রীন অ্যাপল কমিউনিকেশন কর্তৃক আয়োজিত ফ্যাশন শো’তে সংবাদকর্মীদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে এলিট সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড কর্তৃপক্ষ।

পাশাপাশি প্রতিষ্ঠানটি দোষীদের উপযুক্ত শাস্তিও দাবি করেছে।

১৮ জুন এলিট ফোর্সের জেনারেল ম্যানেজার (ইভেন্ট) মোহম্মদ শামীম স্বাক্ষরিত এক অনুষ্ঠানে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে অনুষ্ঠান চলাকালে এলিট ফোর্সের একজন কর্মকর্তা বক্তব্য তাদের দৃষ্টি গোচর হয়েছে।


এ ধরনের ঘটনা দু:খ জনক উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এতে তারা উদ্বিগ্ন। বিষয়টি তারা খতিয়ে দেখবে এবং প্রকৃত দোষিদের শাস্তি নিশ্চিত করতে সবার সহযোগীতা চেয়েছে।

উল্লেখ্য, ফ্যাশন শো পরবর্তী সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যয়ে এলিট ফোর্সের এক উর্ধ্বতন নিরাপত্তাকর্মী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘বেশি কথা বললে এখানেই গেঁড়ে ফেলা হবে।’ এর পরপরই উপস্থিত সাংবাদিকদের উপর হামলে পরে নিরাপত্তাকর্মীরা।


এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।