মাশরাফিতে মজেছেন মৌসুমী!


প্রকাশিত: ১১:৪৫ এএম, ১৯ জুন ২০১৫

টাইগাররা ভারতকে ৭৯ রানে হারানোর পর সবার মতই আনন্দ-উল্লাসের জোয়ারে ভাসছেন সময়ের আলোচিত অভিনেত্রী মৌসুমী হামিদ। নিজের ফেসবুক পেজে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফিকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন তিনি। স্টাটাসে তিনি লেখেন, ‘আমার জানটা। তোমাকে নিয়ে আমরা গর্বিত।’

বিশ্বকাপে যে ভারতের কাছে বিতর্কিত হারের পর বিদায় নিয়েছিল বাংলাদেশ সেই ভারতকেই আবার নিজেদের মাটিতে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়ে নিল মাশরাফি-মুশফিকরা। তাই বলে মাশরাফিকে ‘জান’ বলবেন মৌসুমী? যে কারণেই মৌসুমী হামিদের পোস্ট করা ছবির নিচে নানান ধরণের মন্তব্য করছেন ভক্ত-অনুরাগীরা।



এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাস যুদ্ধে মেতেছিলেন হালের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ ও উঠতি চলচ্চিত্র অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। তাদের পরস্পরবিরোধী বক্তব্যের বিষয়টি তখন ‘টক অব দ্য শোবিজ’-এও পরিণত হয়ে গিয়েছিল। যদিও এখন সেটা নেই।

এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।