সফল বাবাদের অখ্যাত ছেলেরা
বাবারা কর্মে আর মেধায় পৌঁছেছেন খ্যাতির চরম শিখরে। মানুষ তাদের স্মরণ করে শ্রদ্ধাবনত হৃদয়ে। কিন্তু প্রতিষ্ঠিত বাবাদের সন্তান হয়েও অনেকে নিজেদের ভাগ্য গড়ে নিতে পারেননি। ছাড়িয়ে যেতে পারেননি তার পূর্বসুরীকে। সারাজীবন বাবার ছায়াতেই ঢাকা পড়ে রইলেন তারা।
এখানে তেমনি বলিউডের কিছু খ্যাতিমান বাবার অখ্যাত ছেলেদের তালিকা দেখুন। এ অখ্যাত ছেলেরা পরিবারের ইমেজকে কাজে লাগিয়েও পারেননি বলিউডে নিজের অবস্থান তৈরি করতে।
অভিষেক বচ্চন
বাবা অমিতাভ বচ্চন। বলিউডের সবচাইতে বড় তারকা। কিন্তু এহেন শক্তিধর বাবার সন্তান হয়েও নিজের ক্যারিয়ারটাকে মজবুত করে গড়ে তুলতে পারেননি অভিষেক বচ্চন।
যে কয়টি ছবিতে অভিনয় করে আলোচিত হয়েছেন অভিষেক তার অন্যতম কারণগুলো ছিলো ছবির গল্প, অভিষেকের সঙ্গে অন্য পাত্র পাত্রীরা। শাহরুখ-সালমানদের মতো একাই ছবি টেনে তুলার যোগ্যতা অভিষেক দেখাতে পারেননি।
আর সাম্প্রতিককালে অভিষেককে নিয়ে যা কিছু আলোচনা তার মূলে থাকেন তার স্ত্রী সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই।
তুষার কাপুর
তার শুরটা অবশ্য অনেক কঠিন ছিল। ‘মুঝহে কুচ কেহনা হ্যায়’ ছবির মাধ্যমে তার বলিউড অভিষেক। বাণিজ্য বিশ্লেষকরাও আশা করেছিলেন, ছবির মাধ্যমে অনেক বেশি মুনাফা হবে। তবে তা সত্যি হয়নি।
বক্স অফিসে ব্যপক ফ্লপ হয় ‘মুঝহে কুচ কেহনা হ্যায়’ ছবিটি এবং এর সঙ্গে তুষার নিজেও। এরপর থেকেই ধারাবাহিকভাবে ফ্লপ ছবি উপহার দেয়ায় দর্শকরাও তাকে সহানুভূতি জানতে অস্বীকৃতি জানিয়েছেন। ‘গোলমাল সিরিজ’ ১০০ কোটির ক্লাবে ঢুকলেও এটা তার একার কৃতিত্ব নয়। এখনও পর্যন্ত নিজ দক্ষতায় সফল হতে ব্যর্থ তুষার।
বিবেক ওয়েবয়
সুরেশ ওয়েবয়ের ছেলে বিবেক ‘কোম্পানি’ দিয়ে শুরু করেন তার বলিউড যাত্রা। ছবিটি ভালোই করেছিল। কিন্তু ‘মাস্তি’, ‘কৃষ্ণা’, ‘মিশন ইস্তানবুল’, ‘প্রিন্স’ ছবিগুলো তার নাম লিখিয়েছে বলিউডের ফ্লপ অভিনেতাদের তালিকায়। তার অভিনীত ‘কৃষ থ্রি’র থ্রিলার দর্শকদের কাছ থেকে অনেক বেশি সাড়া পেয়েছে। ছবিটির মাধ্যমে অবশ্যই নিজের অবস্থান শক্ত করার চেষ্টা করবেন তিনি।
উদয় চোপড়া
খ্যাতিমান বাবাদের অখ্যাত পুত্রদের তালিকায় আরেকটি নাম খুব সহজেই যোগ করা যেতে পারে। সে নামটি হলেন উদয় চোপড়া। ছবির মধ্য দিয়ে এখনো নিজের অবস্থান তৈরি করে নিতে পারেনি যশ চোপড়া তনয় উদয়।
প্রতীক বাব্বর
ইন্ড্রাস্ট্রিতে প্রবেশের আগে অনেকেই মানুষই তার প্রতিভা প্রশংসা করেছে। প্রয়াত অভিনেত্রী স্মিতা পাতিল ও রাজ বাব্বরের ছেলে প্রতীকের অভিষেকের আগে তাই সবার অখণ্ড মনোযোগ তার ওপরই। সমালোচকরাও ঘোষণা দিয়েছিলেন, জন্ম হয়েছে নতুন তারকার।
পরিচালকদেরও দেখা গেছে তাকে নিয়ে দম্ভ করতে। তাকে চলচ্চিত্রের কাজ করার জন্য একাধিক প্রস্তাব দিয়ে ভারাক্রান্ত করেও ফেলা হয়েছিল। জেনেলিয়া ও ইমরান খানের ‘জানে তু ইয়া জানে না’ ছবিতে ছোট একটি চরিত্রে অভিনয় করেন প্রতীক। এর কারণে একাধিক পুরস্কারও পান এ অভিনেতা।
কিন্তু খুব দ্রুতই তার সম্পর্কে সবার আগ্রহে ভাটা পড়ে। আমির খান-কিরন রাওয়ের ছায়ার নিচে পড়ে ‘ধোবি ঘাট’ ছবিতে দর্শকদের নজর কাড়তে ব্যর্থ হন তিনি। প্রতীক আর এটা থেকে বের হয়ে আসতে পারেননি। ‘দম মারো দম’, ‘আরক্ষণ’, ‘এক হাসিনা থি’, ‘ইশক’ তার ধারাবাহিক ব্যর্থতার উদারহরণ। বর্তমানে বিভিন্ন বিজ্ঞাপনের কাজ নিয়ে ব্যস্ত প্রতীক।
ববি দেওল
শুরু থেকেই ববি দেওল ধারাবাহিকভাবে ফ্লপ ছবি উপহার দিয়েছেন। তার খুব কম ছবিই হিট হয়েছে। ধর্মেন্দ্র ও ভাই সানির তুলনায় তার জনপ্রিয়তা খুব নগণ্য।
মিমহ চক্রবর্তী
মিঠুন চক্রবর্তীর কথা নতুন করে বলার কিছু নেই। তার ছেলে মিমহকে নিয়েও তাই সবার আগ্রহের কমতি ছিল না। কিন্তু বক্স অফিসে প্রবেশের সঙ্গে সঙ্গেই ফ্লপ হন মিমহ। এরপর যত ছবিতে মিমহ অভিনয় করেছেন তার সবই বাণিজ্যিকভাবে ফ্লপ। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
এলএ/আরআই