জ্যাকি চ্যানের বিপরীতে ক্যাটরিনা


প্রকাশিত: ০১:৩৩ পিএম, ২৩ জুন ২০১৫

প্রথমবারের মতো কান চলচ্চিত্রে অংশগ্রহণ করাটা যেনো এক প্রকার সুফল বয়ে আনলো বলিউড সুন্দরী ক্যাটরিনা কাইফের জন্যে। ইতোমধ্যেই পাওয়া শুরু করেছেন আন্তর্জাতিক ছবিতে কাজ করার অনুরোধ।

জানা যায় `কুংফু ইয়োগা’নামে একটি অ্যাকশন-অ্যাডভেঞ্চার ধাঁচের ছবিতে কাজ করার অফার পেয়েছেন ক্যাটরিনা। যাতে তার সহশিল্পী হিসেবে থাকছেন জ্যাকি চ্যান। ছবিটি পরিচালনা করার কথা রয়েছে হংকংয়ের নির্মাতা স্ট্যানলি টঙ-এর।

আরো জানা যায়, এই একই ছবিতে আমির খানকে কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছিলো। কিন্তু সময় ফাঁকা না থাকায় বলিউডের এই সুপারস্টার হ্যাঁ বলতে পারেননি।

ক্যাটরিনাও এখনো পুরোপুরি রাজি হননি বলে জানান তার মুখপাত্র। তবে চুক্তিবদ্ধ হলে এটিই হবে ক্যাটরিনার প্রথম কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র।

উল্লেখ্য বলিউড অভিনেত্রীদের মধ্যে এর আগে মল্লিকা শেরাওয়াত ‘দ্য মিথ’ ছবিতে অভিনয় করেন জ্যাকি চ্যানের সঙ্গে।

আরএএইচ/এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।