ভালোবাসা দিবসকে ঘিরে নতুন গান নিয়ে হাজির ইমরান-পূজা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:১২ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২০

কণ্ঠশিল্পী ইমরান সাধারণত নিজের মিউজিক ভিডিওতে নিজেই মডেল হন। সঙ্গে থাকেন জনপ্রিয় অভিনেত্রীরা। এটা একক গানের ক্ষেত্রে। দ্বৈত গান হলে ইমরানের সঙ্গে তখন নায়িকার চরিত্রে পাওয়া যায় তার সহশিল্পীকেই। কিন্তু এবার সেই নিয়ম ভেঙে হাজির হলেন ইমরান-পূজা।

ভালোবাসা দিবসকে (১৪ ফেব্রুয়ারি) সামনে রেখে সিএমভি’র ব্যানারে প্রকাশ হলো তাদের বিশেষ গানের ভিডিও ‘তুমি শুধু আমার’। যেখানে গাওয়ার পাশাপাশি অভিনয় করেছেন দুজনেই।

ইমরান জানান, গল্পনির্ভর বিশেষ এই রোমান্টিক গানে তিনি অভিনয় করেছেন মডেল নীলের সঙ্গে। অন্যদিকে কণ্ঠশিল্পী পূজাকে পাওয়া যাচ্ছে অভিনেতা তৌসিফ মাহবুবের বিপরীতে! এটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ।

ইমরান-পূজার গাওয়া এই গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। ভিডিওটি বুধবার সন্ধ্যায় প্রকাশ হয়েছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

গানটি নিয়ে ইমরান বলেন, ‘অনেকদিন পর আমার সঙ্গে পূজার গান প্রকাশ হলো। গানটির ভিডিওতে চমক আছে। বিশ্বাস, মুগ্ধ হচ্ছেন সবাই।’

এদিকে পূজা বলেন, ‘অনেকদিন পর মনের মতো একটি গান করেছি। ভিডিওটি করেছি বেশ মজা করে। আশা করছি ভালো লাগছে শ্রোতা-দর্শকদের।’

এমএবি/এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।