বাদশার সেলফি!


প্রকাশিত: ০৬:৪৯ এএম, ৩০ মার্চ ২০১৬

প্রথমবারের মতো ঢাকাই ছবিতে অভিনয় করছেন কলকাতার নায়ক জিৎ। ‘বাদশা’ নামে যৌথ প্রযোজনার এই ছবিটিতে তিনি নুসরাত ফারিয়ার বিপরীতে কাজ করছেন।

ঢাকাতে ছবির দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে চলতি মাসেই। বর্তমানে চলছে কলকাতায় শুটিং। জিৎ-ফারিয়ার সঙ্গে সেখানে শুটিংয়ে অংশ নিচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ফেরদৌসও। এর আগে তিনি ঢাকাতেও এই ছবির শুটিং করেছেন।

গতকালে শুটিং শেষে ‘বাদশা’ ছবির কলাকুশলীদের নিয়ে সেলফি তুলেছেন পরিচালক। আর সেটি শেয়ার করা হয়েছে ছবিটির বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে।

ছবিদে দেখা গেল দুই বাংলার এক ঝাঁক তারকাদের উপস্থিতি। ছিলেন বাংলাদেশের ফেরদৌস, নুসরাত ফারিয়া, সুষমা সরকার এবং ভারতের জিৎ, শ্রদ্ধা দাস, রজতাভ দত্ত রনিসহ আরো অনেকে।

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জানালেন, কলকাতার পর লন্ডনে যাওয়ার প্রস্তুতি নিচ্চে বাদশা’র টিম। সেখানেও জিৎ-ফারিয়া, ফেরদৌসসহ আরো অনেকেই ছবির শুটিংয়ে অংশ নিবেন। দৃশধারণ হবে দুটি গানেরও।

প্রসঙ্গত, ঢাকাই ছবিতে জিতের প্রথম ছবি বলেই হয়তো ‘বাদশা’কে নিয়ে দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ লক্ষ করা যাচ্ছে। চলচ্চিত্রবোদ্ধারাও ভাবছেন, এই ছবি দিয়ে কিছুটা হলেও ভালো ব্যবসার মুখ দেখবে ঢাকাই ইন্ডাস্ট্রি।

কলকাতার এসকে মুভিজ ও বাংলাদেশের জাজা মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনার ছবিটি পরিচালনা করছেন বাংলাদেশের প্রযোজক আব্দুল আজিজ ও কলকাতার বাবা যাদব।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।