মহিলা সমিতিতে মঞ্চস্থ হলো যুদ্ধ এবং যুদ্ধ


প্রকাশিত: ০৭:২১ এএম, ৩০ মার্চ ২০১৬
ছবি-মাহবুব আলম

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে অসংখ্য মঞ্চ নাটক রচিত হয়েছে এবং জনপ্রিয়তা পেয়েছে। তার মধ্যে অন্যতম একটি সৈয়দ শামসুল হকের ‘যুদ্ধ এবং যুদ্ধ’ অন্যতম।

মুক্তিযুদ্ধকে যখন সবাই ভুলে যেতে চায়, মুক্তিযোদ্ধারা যখন দেশের ক্রান্তিকাল দেখেও নিশ্চুপ থাকেন তখন মুক্তিযুদ্ধের একজন শহীদ বুদ্ধিজীবীর স্ত্রী এক ঘৃণ্য রাজাকারকে বিয়ে করতে চায় মুক্তিযোদ্ধাদের আঘাত হানতে। এমনই গল্প নিয়ে গড়ে ওঠেছে সৈয়দ হকের সাড়া জাগানো নাটক ‘যুদ্ধ এবং যুদ্ধ’।

Zuddho

এটি মঞ্চে আসে সর্বপ্রথম ১৯৮৬ সালে। তারিক আনাম খান নাটকটির নির্দেশনা দিয়েছিলেন। তারপর থেকে তিনি নিয়মিতই নাটকটির নির্দেশনা দিচ্ছেন। আর এটি বর্তমানে নিয়মিত মঞ্চায়ন করছে তারিক আনামের দল থিয়েটার (তোপখানা)। গতকাল মঙ্গলবার, ২৯ মার্চ সন্ধ্যা ৭টায় বিখ্যাত মহিলা সমিতির মঞ্চে হয়ে গেল ‘যুদ্ধ এবং যুদ্ধ’ নাটকের আরো একটি সফল প্রযোজনা।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তরুণ কুমার বসু, প্রবীর দত্ত, দীপক রায়, শিরিন বকুল প্রমুখ।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।