মা হচ্ছেন শ্রেয়া ঘোষাল


প্রকাশিত: ০৮:০২ এএম, ০৩ এপ্রিল ২০১৬

ভারতীয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল গেল বছরের ৫ ফেব্রুয়ারি বিয়ে করেছিলেন। পাত্র দীর্ঘদিনের প্রেমিক ও হিপকাস্ক ডট কমের প্রতিষ্ঠাতা শিলাদিত্য মুখোপাধ্যায়।

এই দম্পতির ঘরে এবার আসছে নতুন অতিথি। জানা গেল, মা হতে চলেছেন শ্রেয়া ঘোষাল। মুম্বাইয়ের একটি সংবাদপত্রের বরাতে এই খবর নিশ্চিত হওয়া গেছে।

সেখানে বলা হয়েছে, সম্প্রতি একটি লাইভ অনুষ্ঠানে প্রথম নজরে আসে বিষয়টি। যদিও এখন পর্যন্ত এই বিষয়ে শ্রেয়া বা তার পরিবারের কেউই মুখ খোলেননি। তবে সুখবর শোনার অপেক্ষাতেই রয়েছেন শ্রেয়ার ভক্তরা।

এদিকে বলিউডের তুমুল জনপ্রিয় এই গায়িকা ব্যস্ত সময় পার করছেন গান নিয়ে। হিন্দি ও বাংলা দুই ভাষাতেই তিনি নিয়মিত গাইছেন চলচ্চিত্রের গান।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।