আবারো সানি লিওনের বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ১০:৫৪ এএম, ০৫ এপ্রিল ২০১৬

বলিউডে অভিনয় করতে এসে মামলা মোকদ্দমার অভিজ্ঞতা বেশ ভালোই হয়েছে সানি লিওনের। সম্প্রতি আবারো তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে আদালতে।

এবারের মামলা আর ছোটোখাটো কিছু নয়। একদম ১০০ কোটি রুপির! বোম্বে হাইকোর্টে মানহানির মামলাটি করেছেন ‘বিগ বস’ রিয়েলিটি শো’র পঞ্চম আসরের প্রতিযোগী মডেল পূজা মিশ্র।

পূজার ভাষ্য, ‘বিগ বস ফাইভ’-এ তিনি জনপ্রিয় প্রতিযোগী ছিলেন। তার অনেক পরে এতে যোগ দেন সানি লিওন। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি নাকি হিংসা-বিদ্বেষ থেকে পূজা সম্পর্কে অনেক মানহানিকর কথা বলেছিলেন।

পূজা আরও অভিযোগ, উদ্দেশ্যমূলকভাবে একটি পত্রিকার কাছে তার বিরুদ্ধে কথা বলেছেন সানি লিওন। এ কারণে আমজনতার চোখে তার ভাবমূর্তি নষ্ট হয়েছে। এ কারণে নিজের ব্যাংক ডিপোজিট ভাঙতে হয়েছে। এতে ৭০ লাখ রুপি লোকসানের মুখে পড়েছেন তিনি।

আদালতের কাছে ৩৪ বছর বয়সী সানি লিওনের বিরুদ্ধে আইপিসি সেকশন ৫০০ (মানহানি) ও ১২০ (বি) (ষড়যন্ত্র) ধারায় ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেছেন পূজা মিশ্র।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।