রাশিফল : ১৪ জুন ২০১৫


প্রকাশিত: ০২:১৭ এএম, ১৪ জুন ২০১৫

মিথুন: একাধিক সূত্রে আয় বৃদ্ধি। বিষয়সম্পত্তি নিয়ে ভাইবোনের সঙ্গে বিবাদ আদালত পর্যন্ত গড়াতে পারে। পড়শিদের চক্রান্তে দাম্পত্য কলহ বাড়বে। সপ্তাহের আদ্যভাগে বুদ্ধিমত্তা ও সময়োচিত সিদ্ধান্তে বিপর্যয় এড়ানোর সম্ভাবনা, চুরি বা পকেটমারিতে অর্থক্ষতি, জমি ক্রয়বিক্রয় ঘিরে ঝামেলা।

মেষ: নতুন কাজের সংস্থান ও উপার্জন বৃদ্ধির সুযোগ হতে পারে। বৃত্তিগত প্রশিক্ষণে কৃতিত্বের সূত্রে স্বনিযুক্তি প্রকল্পে সাফল্যের সম্ভাবনা। হজমের গোলমালে কাজকর্মে বাধা।

বৃষ: ভাবাবেগ ছেড়ে বাস্তবাদী হলে কর্মে সাফল্যের সম্ভাবনা। ভাইবোনের কাছ থেকে প্রেরণা ও সাহায্য পেতে পারেন। মুখমণ্ডলের পীড়ায় দুর্ভোগ। সপ্তাহের আদ্যভাগে বৃত্তিগত প্রশিক্ষণ সূত্রে পদোন্নতির সম্ভাবনা, বাহন ক্রয়ের জন্য পরিবারে আলাপ-আলোচনা।

কর্কট: অর্থের অপচয় ও অপব্যয় নিয়ন্ত্রণে জোর দিতে গিয়ে প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে পরিবারে অশান্তি। উচ্চশিক্ষার সুযোগ গ্রহণ না-করলে পস্তাতে হতে পারে। প্রেমপ্রণয়ে জটিলতার জেরে মানসিক স্থিতি টালমাটাল। সপ্তাহের আদ্যভাগে অতিরিক্ত উচ্চভিলাষ শুধু কষ্টই বাড়াতে পারে।


সিংহ: কর্মক্ষেত্রে উন্নতির সূত্রে উপার্জন ও সম্মান বৃদ্ধি এবং সামাজিক প্রতিষ্ঠা। অহেতুক ব্যয় নিয়ন্ত্রণ করায় আংশিক ঋণশোধ। স্বামী-স্ত্রীর প্রচেষ্টায় পারিবারিক সমস্যার সমাধান। সপ্তাহের আদ্যভাগে অগ্নিমান্দ্যের জন্য নানা ধরনের শারীরিক সমস্যা, লেখাপড়ায় সন্তানের অন্যমনস্কতা ও বিপথগামিতায় উদ্বেগ।

কন্যা: বৃত্তিগত প্রশিক্ষণের সুবাদে আন্তর্জাতিক সংস্থায় কাজকর্মের যোগাযোগ হতে পারে। প্রিয়জনের বিয়ের ব্যাপারে প্রাথমিক আলাপ-আলোচনা। সপ্তাহের আদ্যভাগে নতুন কর্মপরিকল্পনায় সাফল্যের ইঙ্গিত। বাড়ির সংস্কার ও নবনির্মাণের জন্য আর্থিক পরিকল্পনা।

তুলা: বক্তা হিসেবে সভা-সমিতিতে শ্রোতাদের মন জয় করতে পারেন। ব্যবসায় বাড়তি বিনিয়োগে শুভ সময়। সম্পত্তি রক্ষার বিষয়ে আইনজ্ঞের পরামর্শ মেনে কাজ দরকার। সপ্তাহের আদ্যভাগে স্নায়বিক পীড়া চিন্তার কারণ হয়ে উঠতে পারে, সাহস ও বুদ্ধিমত্তার জোরে কার্যসিদ্ধি।


বৃশ্চিক: পরিকল্পনার ত্রুটিতে কার্যোদ্ধারে বিলম্বের আশঙ্কা। উঁচু থেকে পড়ে গিয়ে দেহে বড় ধরনের আঘাত লাগতে পারে। উন্নাসিকতার জেরে বিড়ম্বনা বাড়বে। সপ্তাহের আদ্যভাগে হঠকারিতার পরিণাম দুঃখদায়ক হতে পারে, বিষয়সম্পত্তি নিয়ে ভাইবোনের সঙ্গে মনোমালিন্য।

ধনু: দুষ্ট সহকর্মীর দুরভিসন্ধি ফাঁস করে আত্মরক্ষার সঙ্গে কর্মস্থলে প্রশংসা লাভ। আলাপ-আলোচনায় সম্পত্তি সংক্রান্ত সমস্যার সাময়িক সমাধান। শল্যচিকিৎসকদের শুভ সময়। সপ্তাহের আদ্যভাগে কোনো আগন্তুককে অপ্রত্যাশিত সহায়তায় বিপদ থেকে উদ্ধার, গুরুজনের বহুমূত্র রোগের প্রকোপ বৃদ্ধিতে ভোগান্তি। মধ্যভাগে মন ও বুদ্ধির অস্থিরতায় কর্মপরিকল্পনা ব্যাহত হতে পারে।

মীন: সময়োচিত সাহস ও বুদ্ধিমত্তার জোরে কার্যসিদ্ধি। মাতৃকুল সূত্রে অর্থসম্পত্তি লাভের যোগ। বৃত্তিগত প্রশিক্ষণ ও সাফল্যের সূত্রে নামী সংস্থায় কর্মসংস্থানের সুযোগ মিলতে পারে। সপ্তাহের আদ্যভাগে শত্রুর বল বৃদ্ধিতে উদ্বেগ, দুঃসময়ে বন্ধুর সহায়তায় বিপদ থেকে উদ্ধার।

মকর: কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। তবে দূরবর্তী স্থানে বদলির সম্ভাবনায় মানসিক চাপ। দীর্ঘ চিকিৎসায় গুরুজনের দেহারোগ্যে উদ্বেগের অবসান। সপ্তাহের আদ্যভাগে সন্তানের লেখাপড়ায় আগ্রহ ও উন্নতিতে স্বস্তি, জমিজমা ক্রয়বিক্রয়ের ব্যবসায় সাফল্যের ইঙ্গিত, থাইরয়েডের সমস্যায় ভোগান্তি।

কুম্ভ: উপকারের বিনিময়ে কিছু আশা না-করাই ভাল। আলসার বা টিউমার জাতীয় রোগের প্রকোপ বৃদ্ধিতে দুর্ভোগ। সপ্তাহের আদ্যভাগে পথ-দুর্ঘটনায় দেহে বড় ধরনের আঘাত লাগতে পারে, শ্বশুরকুল সূত্রে অর্থপ্রাপ্তি ও সঞ্চয় বৃদ্ধি।  

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।