রাশিফল : ২৬ জুন ২০১৫
মিথুন: অন্যকে সাহায্য করতে গিয়ে বিপত্তির আশঙ্কা। স্বাস্থ্যহানি কাজকর্মে প্রভাব ফেলতে পারে। স্বনিযুক্তি প্রকল্পে বাড়তি বিনিয়োগের জন্য আর্থিক পরিকল্পনা।
কর্কট: শত্রুর মোকাবিলার জন্য আইনি প্রস্তুতি দরকার। অন্যমনস্কতা বা উদাসীনতায় শুভ যোগ হাতছাড়া হতে দেওয়া উচিত হবে না। স্বজনদের প্রতারণায় মানসিক ক্লেশ।
মেষ: কর্মস্থলে গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হয়ে যেতে পারে। প্রিয়জনের বিয়ে ভেস্তে যাওয়ায় দুশ্চিন্তা। স্নায়বিক দুর্বলতায় কষ্ট বাড়বে।
বৃষ: কর্মক্ষেত্রে সুযোগের সদ্ব্যবহার করতে না-পারলে ক্ষতি। কোনো বকেয়া টাকা ফেরত পারেন। কুটুম্বস্থানীয় কারও কারসাজিতে সংসারে অশান্তি।
সিংহ: ব্যবসা সম্প্রসারণে অর্থের সংস্থান হতে পারে। হৃত দ্রব্যার্থ উদ্ধারের সম্ভাবনা। উপকারের প্রতিদান পাবেন না।
কন্যা: উদ্যমের অভাবে শুভ যোগ হাতছাড়া হতে পারে। লক্ষ্য স্থির রেখে কাজ করা দরকার। পড়শির বাগড়ায় গৃহ সংস্কার ও নবনির্মাণের সূচনায় ব্যাঘাত।
তুলা: অধ্যবসায় ও কর্মপ্রতিভা সত্ত্বেও স্বীকৃতি ফের অধরা। যুক্তিপূর্ণ আলোচনার সঙ্গে সম্মানজনক আপসরফার সম্ভাবনা। সাংস্কৃতিক কাজকর্মের বিশেষ স্বীকৃতির যোগ।
বৃশ্চিক: স্বজনের সঙ্গে সম্পত্তি-বিবাদে মানসিক শান্তি ব্যাহত হতে পারে। অতিরিক্ত খরচ সামলে ঋণ পরিশোধে আংশিক সাফল্য। হাঁপানিতে দুর্ভোগ।
ধনু: অংশীদারের কূট চালে ব্যবসায় আকস্মিক অধোগতি। জ্বরজ্বালা ও বাতজ বেদনায় ভোগান্তি।
মীন: হঠকারী সিদ্ধান্তের জেরে ব্যবসায় জটিলতা। শেয়ারে বাড়তি লগ্নি না-করাই ভালো।
মকর: ব্যবসায় গোপন শত্রুতায় অশান্তি বৃদ্ধি ও মানহানির আশঙ্কা। কলাবিদ্যায় কৃতিত্বের বিশেষ স্বীকৃতি। উচ্চশিক্ষা ও গবেষণার বিলম্বিত সুযোগ।
কুম্ভ: কর্মক্ষেত্রে কুচক্রীর বিরূপতায় উন্নতি ব্যাহত হতে পারে। বিবাদবিতর্কের জেরে বিপত্তির আশঙ্কা। বন্ধুর সঙ্গে মনোমালিন্যের অবসান।
এআরএস/এমএস