রাশিফল : ২৭ জুন ২০১৫


প্রকাশিত: ০৪:৫০ এএম, ২৭ জুন ২০১৫

মিথুন রাশি : আজ কবি শিল্পী সাহিত্যিকদের প্রতিভার কদর হতে পারে। পেশাজীবীদের আজ কাজের পরিধি বাড়তে পারে।

মেষ রাশি: বহু বাধা বিপত্তির পরে ব্যবসায় কিছু লাভের আশা করা যায়। বৈদেশিক বাণিজ্যে নতুন কোন চুক্তি হতে পারে।

বৃষ রাশি: আজ বেসরকারি চাকরিজীবীদের কর্ম ব্যস্ততা বৃদ্ধি পাবে। কর্মস্থলে কারো সাহায্য আপনার কাজের গতিকে  আরো বৃদ্ধি করবে।

কর্কট রাশি :  বাড়ির কারো সাথে জমি জমা সংক্রান্ত বিষয়ে ভুল বোঝাবুঝি হতে পারে। মায়ের ভুল বোঝাবুঝির শিকার হবেন।

সিংহ রাশি : ছোট ভাই-বোনের কারো উচ্চ শিক্ষা নিয়ে চিন্তিত থাকবেন। বিদেশ থেকে কোনো ভালো সংবাদ আসতে পারে।

কন্যা রাশি :  ব্যবসায় আটকে থাকা টাকা আদায় হতে পারে। আজ বিভিন্ন উৎস থেকে ধন প্রাপ্তির  যোগ রয়েছে ।

তুলা রাশি : দৈহিক ও মানসিক শক্তি বৃদ্ধি পাবে। কর্মস্থলে আপনার পদোন্নতি বা নতুন কোনো দায়িত্ব প্রাপ্তির যোগ প্রবল ।

বৃশ্চিক রাশি:  হঠাৎ বিদেশ ট্যুরের সুযোগ আসতে পারে। আজ অনেকের কারামুক্তির সম্ভাবনা রয়েছে। ব্যয় বৃদ্ধির যোগ প্রবল।

ধনু রাশি : আজ আপনার বন্ধুদের দ্বারা ভালো সাহায্য পেতে পারেন। পার্টটাইম জবে বাড়তি কিছু রোজগার হবার কথা রয়েছে।

মীন রাশি : আজ কারো সাথে ঝগড়া বিবাদে না জড়ানোই ভালো। অন্যথায় মানসিক ও শারীরিক হয়রানির শিকার হবেন।

মকর রাশি : কর্মস্থলে মনের মত স্থানে বদলী হতে পারে। আজ প্রভাবশালী কর্মকর্তার প্রশংসা পাবেন।

কুম্ভ রাশি : আপনার ভাগ্য উন্নতিতে কারো সাহায্য আসবে। উচ্চ শিক্ষার জন্য বিদেশ গমন সফল হবেন।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।