আজকের জোকস : ২৭ জুন ২০১৫


প্রকাশিত: ০৬:২৮ এএম, ২৭ জুন ২০১৫

স্ত্রী : আজকে আমি ভীষন অসুস্থ বোধ করছি।
স্বামী : তাই নাকি! আমি আরো ভাবলাম তোমাকে নিয়ে আজকে KFC তে খেতে যাবো।
স্ত্রী :  (গদ গদ হয়ে) আরে বোকা, আমি তো দুষ্টুমি করছিলাম।
স্বামী : আরে গাধী, তুমি কি মনে করেছ আমি দুষ্টুমি করতে জানিনা। যাও, জলদি রুটি বানাও।

***

কামাল : বলেন কি মিয়া আপনার দশজন ছেলেমেয়ে?
আবুল : জ্বী হ্যাঁ। পরিকল্পিত পরিবার। দুটির বেশি একটিও নয়।
কামাল : তাহলে দশজন সন্তান হলো কী করে?
আবুল : আমার বউ পাঁচজন

***

কলেজের স্যার বললেন - খাতায় সবাই নিজের ভালবাসার মানুষটির নাম লেখো। ছেলেরা ৫ সেকেন্ড এর মধ্যে খাতা জমা দিয়ে দিল কিন্তু মেয়েরা ৫ মিনিট পর বললো - `লুজ পেপার প্লিজ`!

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।