হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৪ পিএম, ১৩ এপ্রিল ২০২৬
সারাদেশে হামের প্রাদুর্ভাব নিয়ে স্বাস্থ্যসেবা ও জরুরি ব্যবস্থাপনার দৃশ্য, ছবি: এআই দিয়ে তৈরি

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জন মারা গেছে। তাদের মধ্যে দুজন হাম আক্রান্ত হয়েই মারা গেছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি পাঁচজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

সোমবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও হাম সন্দেহে ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৩০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ১৫৬ জন।

১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে দুই হাজার ৭২১ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ২৪ জন। হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৯৫৪ জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮ হাজার ৩৬৯ জন।

এসইউজে/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।