হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৯ পিএম, ১৯ মে ২০২৬
হাম আক্রান্ত শিশুর চিকিৎসা চলছে/ছবি: জাগো নিউজ গ্রাফিক্স

দেশে হাম ও হাম রোগের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন নিশ্চিত হামে মারা গেছে। বাকিদের মৃত্যু হয়েছে হামের উপসর্গে।

মঙ্গলবার (১৯ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সোমবার (১৮ মে) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দেশের হাম-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়।
 
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৭৭ জনের প্রাণ গেছে। একই সময়ে সন্দেহভাজন হামে প্রাণহানির সংখ্যা ৩৯৮।

এছাড়া, ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে সাত হাজার ৯২৯ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার ৫৮৬।

উল্লেখিত সময়ে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৪৩ হাজার ৯৮৩ জনকে এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৪০ হাজার ৯০ জন।

বিভাগভিত্তিক হিসাব অনুযায়ী, নিশ্চিত হামে সবচেয়ে বেশি ৪৭ রোগী মারা গেছে ঢাকায়। এছাড়া, বরিশালে ১৫, চট্টগ্রামে আট, সিলেটে তিন এবং ময়মনসিংহ ও রাজশাহীতে দুজন করে মৃত্যুবরণ করেছে।

সন্দেহজনক হামেও সবচেয়ে বেশি ১৫৮ জনের মৃত্যু ঘটেছে ঢাকা বিভাগে। এরপর ৭৮ জন মারা গেছে রাজশাহীতে। সেই সঙ্গে সিলেটে ৩৮, চট্টগ্রামে ৩৭, ময়মনসিংহে ৩৪, বরিশালে ২৯, খুলনায় ২০ ও রংপুরে চারজন প্রাণ হারিয়েছে।

এসইউজে/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।