ভারতে মুসলিম নিপীড়ন

হিন্দুত্ববাদী মবের প্রতিবাদ করায় উল্টো যুবকের বিরুদ্ধেই মামলা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২৪ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৬
হিন্দুত্ববাদী মবের প্রতিবাদ করায় দীপকের বিরুদ্ধে মামলা/ ছবি: ভিডিও থেকে নেওয়া

ভারতে মুসলিম দোকানদারকে হিন্দুত্ববাদী মব হেনস্তা করার প্রতিবাদ করায় উল্টো দুই যুবকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের পাউরি গাড়ওয়াল জেলার কোটদ্বারে।

পুলিশ জানায়, গত ২৬ জানুয়ারি কোটদ্বারের এক মুসলিম দোকানদার আহমেদ ওয়াকিলের দোকানে গিয়ে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দলের কয়েকজন সদস্য দোকানের নাম পরিবর্তনের দাবি তোলে। ওই সময় পাশের একটি জিমের মালিক দীপক কুমার ও বিজয় রাওয়াত দোকানদারের পক্ষে দাঁড়িয়ে প্রতিবাদ করেন।

আরও পড়ুন>>
ভারতে বাংলাদেশি সন্দেহে আরও এক মুসলিম শ্রমিককে হত্যা

ভারতে ‘গোরক্ষকদের’ হামলায় মুসলিম যুবক নিহত
ভারতে সুফি মাজার গুঁড়িয়ে দিলো হিন্দুত্ববাদীরা, গ্রেফতার শূন্য

এ ঘটনার পর দীপক কুমার ও বিজয় রাওয়াতের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ভিএইচপি সদস্য গৌরব কাশ্যপ ও বজরং দলের সদস্য কমল পাল অভিযোগ করেন, ওই দুই যুবক তাদের মারধর করেছেন, হুমকি দিয়েছেন এবং টাকা, ঘড়ি ও মোবাইল ছিনিয়ে নিয়েছেন। অভিযোগে জাতিগত গালিগালাজের কথাও উল্লেখ করা হয়েছে।

পুলিশ সুপার সর্বেশ পানওয়ার জানান, এসব অভিযোগের ভিত্তিতেই দীপক ও বিজয়কে ভয়ভীতি প্রদর্শন, দাঙ্গা, মারধর ও শান্তিভঙ্গের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

একই সঙ্গে, মুসলিম দোকানদার আহমেদ ওয়াকিলের অভিযোগের ভিত্তিতে ভিএইচপি ও বজরং দলের দুই সদস্যসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে আলাদা এফআইআর করা হয়েছে। সেখানে বেআইনি অনুপ্রবেশ, ভয় দেখানো, শান্তিভঙ্গের উদ্দেশ্যে অপমান এবং মারধরের অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন>>
ভারতে ‘অবৈধ মাদরাসা’ অভিযোগে গুঁড়িয়ে দেওয়া হলো মুসলিম যুবকের স্কুল
ভারতের উত্তর প্রদেশে প্রায় ৩০০ মসজিদ-মাদরাসা গুঁড়িয়ে দিলো প্রশাসন
মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় মেডিকেল কলেজের স্বীকৃতি বাতিল ভারতে!

এছাড়া, গত ৩১ জানুয়ারি দীপক কুমার ও বিজয় রাওয়াতের বিরুদ্ধে মব তৈরি করে কোটদ্বারের জাতীয় সড়ক অবরোধ করে হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা। এ ঘটনায় শান্তিভঙ্গের অভিযোগে আরও একটি মামলা করেছে পুলিশ। ভিডিওতে মব সৃষ্টিকারীদের চেহারা স্পষ্ট দেখা গেলেও এই মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত লোকদের।

প্রাণনাশের হুমকি পাচ্ছেন প্রতিবাদী যুবক

দীপক কুমার অভিযোগ করেছেন, তার জীবনের নিরাপত্তা হুমকির মুখে। তিনি প্রশ্ন তুলেছেন, যারা মুসলিম দোকানদারকে হেনস্তা করেছে তারা মুক্তভাবে ঘুরে বেড়ালেও কেন তার বিরুদ্ধেই মামলা দেওয়া হলো?

পুলিশ জানিয়েছে, সব পক্ষের বক্তব্য ও ভিডিও ফুটেজ খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের একাংশ উদ্বেগ প্রকাশ করেছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন>>
ভারতে ‘অনুমতি ছাড়া’ ফাঁকা বাড়িতে নামাজ পড়ায় আটক ১২
আসামে ‘মিয়াদের’ জীবন অতিষ্ঠ করে তোলার নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভারতে মুসলিমরাই কেন বারবার বুলডোজার নীতির শিকার?

লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দীপক কুমারের প্রশংসা করে বলেন, তিনি সংবিধান ও মানবতার পক্ষে দাঁড়িয়েছেন। তিনি অভিযোগ করেন, উত্তরাখণ্ডের বিজেপি সরকার হুমকি ও ভয় দেখানো শক্তির পাশে দাঁড়াচ্ছে।

সূত্র: দ্য হিন্দু, সিয়াসাত ডেইলি
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।