‘অস্বাস্থ্যকর’ খাবার বিক্রি করায় আবুধাবিতে বাংলাদেশি রেস্তোরাঁ বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৩০ পিএম, ০৭ মার্চ ২০২৬
আবুধাবিতে বাংলাদেশি রেস্তোরাঁ ‘ইনডেক্স রেস্টুরেন্ট’ বন্ধ/ ছবি: খালিজ টাইমস

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে একটি বাংলাদেশি রেস্তোরাঁ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

গত শুক্রবার (৬ মাচ) আবুধাবি এগ্রিকালচার অ্যান্ড ফুড সেফটি অথরিটি (এডিএএফএসএ) জানায়, আবুধাবির মুসাফাহ ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অবস্থিত ‘ইনডেক্স রেস্টুরেন্ট’ প্রশাসনিকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষের মতে, রেস্তোরাঁটি আবুধাবি আমিরাতের খাদ্য নিরাপত্তা সংক্রান্ত ২০০৮ সালের আইন নম্বর (২) এবং এর সঙ্গে সংশ্লিষ্ট বিধিমালা লঙ্ঘন করেছে।

আরও পড়ুন>>
ইরান যুদ্ধে ট্রাম্পের ওপর ক্ষুব্ধ আমিরাতের ব্যবসায়ীরা

ইরানের হামলা/ দুবাইয়ের বিমানবন্দর ও বুর্জ আল আরব হোটেল ক্ষতিগ্রস্ত
ইরানের হামলা: উপসাগরীয় দেশগুলো কি এবার যুদ্ধে জড়াবে?

কর্তৃপক্ষ বলেছে, রেস্তোরাঁটির কার্যক্রম জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছিল।

খাদ্য নিয়ন্ত্রণ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, খাদ্য নিরাপত্তা সংক্রান্ত একাধিক লঙ্ঘন এবং সেগুলো সংশোধনের জন্য কার্যকর পদক্ষেপ না নেওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এডিএএফএসএ জানায়, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য তাৎক্ষণিক হস্তক্ষেপ প্রয়োজন হওয়ায় রেস্তোরাঁটি বন্ধ করা হয়েছে।

তবে কর্তৃপক্ষ বলেছে, প্রতিষ্ঠানটি যদি ত্রুটিগুলো সংশোধন করে খাদ্য নিরাপত্তা মানদণ্ড পূরণ করতে পারে, তাহলে ভবিষ্যতে আবারও তাদের কার্যক্রম চালুর অনুমতি দেওয়া হতে পারে।

সূত্র: খালিজ টাইমস
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।