ভারত
গঙ্গা নদীতে ইফতার করায় ১৪ মুসলিম গ্রেফতার
ভারতের বারাণসীতে গঙ্গা নদীর মাঝখানে নৌকায় ইফতার আয়োজন করায় ১৪ মুসলিম যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, গত সোমবার (১৬ মার্চ) এই ঘটনা ঘটে। পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়।
ভিডিওতে নৌকার ওপর অমিষ খাবার খাওয়া এবং তার হাড় গঙ্গা নদীতে ফেলার দৃশ্য দেখা গেছে বলে দাবি করা হয়। হিন্দুদের কাছে গঙ্গা পবিত্র হওয়ায় এ ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে বলে অভিযোগ ওঠে।
আরও পড়ুন>>
ভারতে হিন্দুত্ববাদী মবের প্রতিবাদ করায় উল্টো যুবকের বিরুদ্ধেই মামলা
ভারতে ৩ প্রবীণ মুসলিমকে মারধরের ভিডিও নিয়ে তোলপাড়
মুসলিমদের ছবিতে আসামের মুখ্যমন্ত্রীর ‘গুলি ’, বিতর্কের ঝড়
এ ঘটনায় স্থানীয় বিজেপি নেতা রজত জয়সওয়াল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি বলেন, এ ধরনের কাজ হিন্দু ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত করেছে।
These 14 Muslim men have been arrested in Varanasi, India for doing Iftar during Ramadan, on a boat in the Ganges River. Hindutva craziness has reached to a nonsensical level. pic.twitter.com/XyiASfQ0OF
— Ashok Swain (@ashoswai) March 17, 2026
পুলিশ জানায়, ভিডিওটির সত্যতা যাচাইয়ের পর অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
এছাড়া, যে নৌকায় ইফতার আয়োজন করা হয়েছিল, সেই নৌকার মাঝির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় হিন্দুত্ববাদী নেতারা।
পুলিশের এক কর্মকর্তা জানান, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: ডেকান হেরাল্ড
কেএএ/