সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৭ এপ্রিল ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ২৭ এপ্রিল ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য...

ইরানের প্রতি রাশিয়ার সমর্থন অব্যাহত থাকবে: পুতিন

রাশিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হয়।

পুতিনের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

রাশিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ইরানের প্রতি সমর্থন, ৬৯ জনের নাগরিকত্ব বাতিল করলো বাহরাইন

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে বাহরাইন সরকার ৬৯ জন নাগরিকের নাগরিকত্ব বাতিল করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ব্যক্তিরা ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতি সমর্থন বা সহানুভূতি প্রকাশ করেছিলেন।

মহামারির পর বড় অর্থনৈতিক সংকটের পথে উপসাগরীয় অঞ্চল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে উপসাগরীয় দেশগুলোর অর্থনীতি বড় ধরনের সংকটের মুখে পড়েছে। বিশ্লেষকদের মতে, জিসিসিভুক্ত দেশগুলো কোভিড-১৯ মহামারির পর সবচেয়ে কঠিন অর্থনৈতিক পরিস্থিতির দিকে এগোচ্ছে।

খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের ৪ জনের মৃত্যু

ভারতের মুম্বাইয়ে পাইধোনি এলাকায় খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের চার সদস্যের মৃত্যু হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। সোমবার পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন ৪০ বছর বয়সী স্বামী, ৩৫ বছর বয়সী স্ত্রী এবং তাদের দুই কন্যা (১৬ ও ১৩ বছর)।

সোমালিয়া উপকূলে নতুন করে বেড়েছে জলদস্যুতা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

সোমালিয়া উপকূলে আবারও জলদস্যুতা বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক সমুদ্রপথে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। সামুদ্রিক কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে একের পর এক জাহাজ অপহরণের ঘটনায় ঝুঁকির মাত্রা উল্লেখযোগ্য পর্যায়ে উন্নীত করা হয়েছে।

নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে বিশ্ব, লাভবান চীন

ইরান যুদ্ধের ফলে সৃষ্ট জ্বালানি সংকটে বিশ্বজুড়ে নবায়নযোগ্য জ্বালানির চাহিদা দ্রুত বাড়ছে, যার সবচেয়ে বড় সুবিধাভোগী হিসেবে উঠে এসেছে চীন। তেল সরবরাহে বিঘ্ন ও মূল্য অস্থিরতার কারণে অনেক দেশ বিকল্প জ্বালানির দিকে ঝুঁকছে।

‘পান্ডা ডিপ্লোমেসি’: চীন-মার্কিন সম্পর্কে নতুন সমীকরণ

বর্তমানে বিশ্বব্যাপী চলমান অস্থিরতার মাঝে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে কূটনৈতিক তৎপরতা স্পষ্ট হচ্ছে। পরাশক্তি রাষ্ট্রগুলো একে অন্যের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে বিভিন্ন ধরনের ডিপ্লোম্যাসি গ্রহণ করে। এর ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সুসম্পর্ক প্রতিষ্ঠায় পান্ডা ডিপ্লোমেসি আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমগুলোর খবরে উঠে এসেছে।

আমরা মাথা নত করব না: হিজবুল্লাহ প্রধান

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম বলেছেন, আমরা মাথা নত করব না। তার দল অস্ত্র ত্যাগ করবে না বলেও অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি। নাইম কাসেম বলেন, ত্যাগ অনেক বড়, কিন্তু এগুলো মুক্তি ও জীবন রক্ষার মূল্য, যা আমাদের মহান লেবাননের জনগণ তাদের সম্মানজনক প্রতিরোধের মাধ্যমে বহন করেছে। তাদের সামনে দুটি পথ খোলা ছিল: মুক্তি ও গর্ব, অথবা দখল ও অপমান।

মালাক্কা প্রণালিতে টোল বসানোর ইঙ্গিত ইন্দোনেশিয়ার

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো সম্প্রতি মন্ত্রিসভার এক টেলিভিশন সম্প্রচারিত বৈঠকে বলেন, হরমুজ প্রণালি অনেক দেশের ভাগ্য নির্ধারণ করে, তেলের দামের ওপর প্রভাব ফেলে। আর এর নিয়ন্ত্রণ একটি দেশের হাতে। কিন্তু আমরা কি বুঝতে পারি, পূর্ব এশিয়ার ৭০ শতাংশ জ্বালানি চাহিদা এবং ৭০ শতাংশ বাণিজ্য ইন্দোনেশিয়ার প্রণালিগুলোর মধ্য দিয়ে যায়?

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।