ইরানের প্রতি সমর্থন, ৬৯ জনের নাগরিকত্ব বাতিল করলো বাহরাইন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:২১ পিএম, ২৭ এপ্রিল ২০২৬
সম্প্রতি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ব্যাপক হামলা চালায় ইরান/

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে বাহরাইন সরকার ৬৯ জন নাগরিকের নাগরিকত্ব বাতিল করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ব্যক্তিরা ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতি সমর্থন বা সহানুভূতি প্রকাশ করেছিলেন।

সরকারি বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিরা ইরানের শত্রুতামূলক কর্মকাণ্ডকে সমর্থন ও মহিমান্বিত করেছেন, যা রাষ্ট্রের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে বিবেচিত হয়েছে। এছাড়া এই সিদ্ধান্তের আওতায় তাদের পরিবারের সদস্যদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা জোরদার এবং অভ্যন্তরীণ বিরোধ দমনের অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে বাহরাইনসহ অন্যান্য উপসাগরীয় দেশগুলোতে ইরানপন্থি কার্যক্রম নিয়ে কঠোর অবস্থান দেখা যাচ্ছে।

এদিকে, চলমান সংঘাতের কারণে পুরো অঞ্চলজুড়ে রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

অন্যদিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে উপসাগরীয় দেশগুলোর অর্থনীতি বড় ধরনের সংকটের মুখে পড়েছে। বিশ্লেষকদের মতে, জিসিসিভুক্ত দেশগুলো কোভিড-১৯ মহামারির পর সবচেয়ে কঠিন অর্থনৈতিক পরিস্থিতির দিকে এগোচ্ছে।

অর্থনীতিবিদরা বলছেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান সংঘাতের প্রভাবে জ্বালানি খাতে বড় ধাক্কা লেগেছে, যা উপসাগরীয় অর্থনীতির মূল ভিত্তি। তেলের দাম বাড়লেও সরবরাহে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।
হরমুজ প্রণালির প্রভাব।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।