ইরান ও ইউক্রেন ইস্যুতে পুতিন-ট্রাম্পের ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:১৮ এএম, ৩০ এপ্রিল ২০২৬
ইরান ও ইউক্রেন ইস্যুতে পুতিন-ট্রাম্পের ফোনালাপ/ ছবি: এএফপি (ফাইল)

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে গুরুত্বপূর্ণ এক ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। রুশ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

ফোনালাপে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান উত্তেজনা নিরসনে কিছু প্রস্তাব তুলে ধরেন পুতিন। তিনি এ বিষয়ে কূটনৈতিক সমাধানের পথ খোঁজার ওপর জোর দেন বলে জানা গেছে।

একই সঙ্গে ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গেও আলোচনা হয়।

বিশ্লেষকদের মতে, চলমান বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে এই ফোনালাপ কূটনৈতিক তৎপরতার নতুন ইঙ্গিত বহন করতে পারে।

এদিকে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশে সশস্ত্র হামলায় অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় ও আধা-সরকারি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রদেশের জাহেদান শহরে একটি পুলিশ টহলদলের ওপর অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই একজন পুলিশ সদস্য নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।