বিজয় জিতবেন ভবিষ্যদ্বাণী করা জ্যোতিষী পেলেন সরকারি পদ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ১২ মে ২০২৬
থালাপতি বিজয় ও রাধান পণ্ডিত/ ছবি: সংগৃহীত

দীর্ঘ নাটকীয়তার পর অবশেষে সরকার গঠনের সুযোগ পেয়েছেন অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া জোসেফ বিজয়। আর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই নিজের ব্যক্তিগত জ্যোতিষী রাধান পণ্ডিত ভেট্টিভেলকে সরকারের গুরুত্বপূর্ণ পদে বসালেন এই তারকা।

মঙ্গলবার (১২ মে) এক সরকারি আদেশে রাধান পণ্ডিত ভেট্টিভেলকে মুখ্যমন্ত্রীর বিশেষ কর্মকর্তা (রাজনৈতিক) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গত ১০ মে বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে। কিন্তু ব্যক্তিগত জ্যোতিষী ভেট্টিভেলের পরামর্শে তা পরিবর্তন করে সকাল ১০টায় আনা হয়। জ্যোতিষীর দাবি ছিল, ওই সময়টি ছিল অত্যন্ত ‘শুভ মাহেন্দ্রক্ষণ’। বিজয়ের রাজনৈতিক যাত্রার প্রতিটি পদক্ষেপে ভেট্টিভেলের প্রভাব এখন ‘ওপেন সিক্রেট’।

আরও পড়ুন>>
মুখ্যমন্ত্রী হয়েই বিজয়ের নির্দেশ, ২০০ ইউনিট বিদ্যুৎ ফ্রি
২৯ বছর বয়সেই মন্ত্রী, বিজয়ের দলে কে এই তরুণী?
তামিলনাড়ুতে ৭০০’রও বেশি মদের দোকান বন্ধের নির্দেশ বিজয়ের

কে এই রাধান পণ্ডিত ভেট্টিভেল?

তামিলনাড়ুর আধ্যাত্মিক ও জ্যোতিষশাস্ত্রীয় মহলে ভেট্টিভেল অত্যন্ত পরিচিত মুখ। চার দশক ধরে তিনি রাজনীতিকদের ভাগ্য গণনা করছেন।

নির্বাচনের অনেক আগেই তিনি বিজয়ের জয়ের কথা বলেছিলেন। বিজয়ের কোষ্ঠী বিচার করে তিনি জানিয়েছিলেন, রাজনীতিতে বিজয়ের ‘সুনামির মতো শক্তি’ রয়েছে।

কেবল বিজয়ই নন, প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতারও অত্যন্ত আস্থাভাজন ছিলেন তিনি। জয়ললিতা অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভেট্টিভেলের পরামর্শ নিতেন বলে গুঞ্জন রয়েছে।

২০০৮ সালে তিনি দিল্লিতে আস্তানা গাড়েন এবং নিজের নাম পরিবর্তন করে ‘রাধান পণ্ডিত’ রাখেন। সেখানে বিজেপি, কংগ্রেস, ডিএমকে ও এআইএডিএমকে—সব দলের নেতারাই তার কাছে ভিড় করতেন।

সূত্র: ইন্ডিয়া টুডে
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।