লেবাননে ইসরায়েলি হামলায় নারী-শিশুসহ নিহত আরও ১০

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ১৪ মে ২০২৬
ছবি: এএফপি (ফাইল)

লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় নারী-শিশুসহ আরও ১০ জন নিহত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার দেশটির দক্ষিণাঞ্চলে এসব হামলা চালানো হয়। ফলে একদিনে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ২২ জনে দাঁড়িয়েছে। খবর এএফপির।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আরব সেলিম শহরে তিন শিশু ও দুই নারীসহ ছয়জন নিহত হয়েছে। এছাড়া দক্ষিণ লেবাননের হারুফে এক হামলায় আরও এক শিশু এবং রুমিনে দুই শিশুসহ আরও তিনজন নিহত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১৬ এপ্রিল ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেওয়ার পরও ইসরায়েলি বাহিনী এবং হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

ইসরায়েলের অধিকাংশ বিমান হামলাই দক্ষিণ লেবাননে হয়েছে। দেশটির সামরিক বাহিনী বলছে, তারা হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট অবকাঠামো ও ব্যক্তিদের লক্ষ্যবস্তু করছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার পর গত ২ মার্চ প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট ও ড্রোন হামলা চালায়।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।