পশ্চিমবঙ্গে বন্ধ হলো ইমাম-মুয়াজ্জিনদের ভাতা, পাবেন না পুরোহিতরাও
এবার ধর্মীয় শ্রেণিভিত্তিক সব প্রকল্প বন্ধ করার সিদ্ধান্ত নিলো পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। এই ঘোষণার ফলে সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর আমলে চালু করা পুরোহিত, ইমাম ও মুয়াজ্জিন ভাতা বন্ধ হতে যাচ্ছে।
সোমবার (১৮ মে) মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকের পর রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল গণমাধ্যমের কর্মীদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে তথ্য ও সাংস্কৃতিক দপ্তর, সংখ্যালঘু বিষয়ক ও মাদরাসা শিক্ষা দপ্তরকে দেওয়া সব সহায়তামূলক প্রকল্প বন্ধ হবে।
তবে এসব প্রকল্পের চলতি মাসের অনুদান দেওয়া হবে বলে জানিয়েছেন অগ্নিমিত্রা। কিন্তু আগামী মাস (জুন) থেকে এগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানান মন্ত্রী।
মমতার আমলে উন্নয়নমূলক প্রকল্পের অংশ হিসেবে পুরোহিত-মুয়াজ্জিন ও ইমামদের প্রত্যেক মাসে ১ হাজার ৫০০ রুপি করে ভাতা দেওয়া হতো। চলতি বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে মমতা ব্যানার্জী ঘোষণা দিয়েছিলেন, ৫০০ রুপি করে ভাতা বাড়িয়ে ২ হাজার রুপি করা হবে।
ডিডি/এসএএইচ