তাইজুলকে কী বলছিলেন মুশফিক?

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ১৮ মে ২০২৬

সিলেট টেস্টে পাকিস্তানকে চতুর্থ ইনিংসে ৪৩৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এতে সেঞ্চুরি করে মুশফিকুর রহিম সবচেয়ে বেশি অবদান রেখেছেন। তবে ব্যাট হাতে তাকে ভালো সঙ্গ দিয়েছেন ৬৯ রান করা লিটন কুমার দাস ও শেষদিকে তাইজুল ইসলাম।

অষ্টম উইকেটে তাইজুলকে নিয়ে ৭৭ রানের জুটি গড়েন মুশফিক। যেখানে ৫১ বল খেলে ২২ রান করেন তাইজুল। এই বাঁহাতি ব্যাটারের মতে, মুশফিকের মতো অভিজ্ঞ ক্রিকেটারের সঙ্গে ক্রিজ শেয়ার করা ব্যাটিংকে অনেক বেশি সহজ করে তোলে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাড়তি সুবিধা দেয়।

তাইজুল বলেন, ‘অবশ্যই এটা আমাদের জন্য খুবই ইতিবাচক দিক। আপনি যখন একটা সিনিয়র প্লেয়ারের সাথে মানে ড্রেসিংরুম শেয়ার করবেন, তার যে একটা অভিজ্ঞতা বলেন বা সে যখন উইকেটে থাকে, তার সাথে ব্যাটিং করাও সহজ হয়ে যায়। যখন আমি ব্যাটিং করতেছিলাম আমাকে অনেক ইনফরমেশন দিচ্ছিল। এই কারণে দেখা যাচ্ছে আপনি ব্যাটিং করবেন ৫০% আর ৩০-৪০% তার কথার কার‍ণে সহজ হয়ে যায়।

জুটির সময় মুশফিক কী বলছিলেন? এমন প্রশ্নের উত্তরে তাইজুল বলেন, ‘আমি আগেই বললাম যে একজন অভিজ্ঞ ব্যাটসম্যান থাকলে অনেক কিছু সহজ করে দেয়। বোলার কী করতে চাচ্ছে বা কিভাবে কী করতে হবে সবকিছু সহজ করে বুঝিয়ে দেয়। এসব কথাই হচ্ছিল।’

এসকেডি/এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।