ইংলাকের বিরুদ্ধে ফৌজদারি মামলা


প্রকাশিত: ১১:০১ এএম, ১৯ মার্চ ২০১৫

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার বিরুদ্ধে ফৌজদারি মামলা গ্রহণ করেছে দেশটির সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার আদালত মামলাটি গ্রহণ করেন। খবর রয়টার্স।

খবরে বলা হয়, সরকারি চাল ক্রয় প্রকল্পে কয়েক বিলিয়ন ডলার ভর্তুকি দিয়ে সরকারি অর্থ অপচয় করার অভিযোগে মামলাটি আগেই দায়ের করা হয়েছিল। বৃহস্পতিবার সর্বোচ্চ আদালতা তা গ্রহণ করেন। তবে মামলাটি গ্রহণের সময় ইংলাক আদালতে উপস্থিত ছিলেন না।

এক বিবৃতিতে আগামী ১৯ মে মামলার প্রথম শুনানির দিন ধার্য করার কথা জানিয়েছেন আদালত। দোষী প্রমাণিত হলে ইংলাকের দশ বছরের কারাদণ্ড হতে পারে।

উল্লেখ্য, গত জানুয়ারিতে সামরিক বাহিনী সমর্থিত থাই পার্লামেন্ট চাল ক্রয় প্রকল্পে দুর্নীতির অভিযোগে দোষী সব্যস্ত করে ইংলাককে রাজনীতি থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে। গ্রামাঞ্চলে জনপ্রিয় ইংলাক নিজের সমর্থক কৃষকদের খুশি করতেই এসব করেছেন বলে অভিযোগে বলা হয়েছে।

তবে সব অভিযোগ অস্বীকার করে চাল ক্রয় প্রকল্পে গৃহীত নীতি সঠিক ছিল জানিয়ে বলে দাবি করেছেন ইংলাক।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।