বৈঠকে বসছে চীন-জাপান
বৈরী দেশ চীন ও জাপানের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার দক্ষিণ কোরিয়ার রাজধনী সিউলে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছ। বৈঠকে দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারদের পাশাপাশি সিউলের কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। খবর বিবিসি।
খবর বলা হয়ছে, ত্রিপাক্ষিক এ বৈঠকে চীন ও জাপানের সন্ত্রাসবাদ ও ঐতিহাসিক কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। দীর্ঘ চার বছর পর দেশ দুটির মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে ২০১১ সালে পশ্চিম চীন সাগরে বিরোধপূর্ণ সীমানা নিয়ে দুই দেশের কর্মকর্তারা এক রাউন্ড বৈঠকে বসেন। সে সময় চীন অভিযোগ করে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরও জাপান উচিত শিক্ষা নেয় নি।
বিবিসির চীনা সংবাদদাতা কেলিয়া হাটন জানান, সাগরে বিরোধ সত্বেও দুই দেশের সম্পর্ক ধীর গতিতে উন্নয়ণ হচ্ছে।
জাপানের সহকারী পররাষ্ট্র মন্ত্রী জানান, আশা করা হচ্ছে বৈঠকে দুই দেশের নিরাপত্তার সঙ্গে জড়িত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। তবে চীনের সহকারী পররাষ্ট্র মন্ত্রী লিউ জিয়ানচাউ জানান, চীন আশা করে বৈঠকে দুই দেশ ভবিষৎ উন্নয়ণ নিয়ে আলোচনায় গুরুত্ব দেবে।
এএইচ/আরআইপি