দক্ষিন চীন সাগরের বৈধতা নিয়ে মুখ খুললো ইন্দোনেশিয়া


প্রকাশিত: ১১:৩০ এএম, ২৩ মার্চ ২০১৫

দক্ষিন চীন সাগরে চীনের মালিকানা দাবীর কোন আইনগত ভিত্তি নেই বলে সাফ জানিয়ে দিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। রোববার জাপানের ইউমিরি সংবাদ পত্রকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটিই বলেন উইদোদো।

গত বছরের অক্টোবরে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই প্রথম দক্ষিন চীন সাগর বিতর্ক নিয়ে মুখ খুললেন দেশটির প্রেসিডেন্ট । সংশ্লিষ্ট সূত্র মতে জানা যায় যে চলতি সপ্তাহেই উইদোদোর চীন ও জাপান সফরে যাওয়ার কথা রয়েছে । তাই সফরের আগেই আঞ্চলিক বিরোধের ইস্যুটি নিয়ে নিজের অবস্থান পরিস্কার করলেন।

সংবাদপত্রটিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরো জানান যে `এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা দরকার। আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য রাজনৈতিক ও নিরাপত্তাগত স্থিতিশীলতা দরকার।

তিনি আরো বলেন `তাই (দক্ষিণ চীন সাগরের বিষয়ে) চুক্তি মেনে চলার বিষয়টিকে আমাদের সমর্থন করতে হবে। পাশাপাশি চীন ও জাপান, চীন ও এশিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে আলোচনা চালিয়ে যেতে হবে`

সোমবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো এ্যাবের সঙ্গে একটি বৈঠকের কথা রয়েছে উইদোদোর । এই সফরে  দুদেশের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি সই হবে বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ।

দক্ষিণপূর্ব এশিয়ার সবচেয়ে বড় দেশ ইন্দোনেশিয়া। দেশটি দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে চীন ও প্রতিবেশী দেশগুলোর বিবাদে স্বেচ্ছায় মধ্যস্থতা করছে।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।