ইরানের জন্য পারমাণবিক শক্তিনির্ভর শিল্প প্রয়োজন : খামেনি


প্রকাশিত: ০৮:০৫ এএম, ১০ এপ্রিল ২০১৫

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ইরানের উন্নতির জন্য পারমাণবিক শক্তিনির্ভর শিল্প গড়ে তোলা প্রয়োজন। বৃহস্পতিবার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে এ কথা বলেন তিনি।

তবে খামেনি জোর দিয়ে বলেন, তেহরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে চায় না। তিনি বলেন, ‘জ্বালানি উৎপাদন, লবণাক্ততা দূরীকরণ, ওষুধ, কৃষি ও অন্যান্য ক্ষেত্রে পারমাণবিক শক্তিনির্ভর শিল্প একান্ত প্রয়োজন।’

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।