আইএসের লালসার শিকার হয়ে ৯ বছরেই গর্ভবতী
ইরাকে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধাদের লালসার শিকার হয়ে ৯ বছরেই গর্ভবতী হয়েছে এক ইয়াজদি বালিকা। উত্তর ইরাকের একটি শহরে থেকে প্রায় এক বছর আগে ধরে নিয়ে যাওয়া হয় বালিকাটিকে। এরপর থেকে তার উপর লোমহর্ষক এ নির্যাতন চালায় আইএস জঙ্গিরা। ব্রিটেনের জনপ্রিয় অনলাইন পত্রিকা ডেইলি মেইল এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়, গত সপ্তাহে ইরাকের কিরকুক এলাকায় দু’শ ১৬ নারী শিশু ও বৃদ্ধকে মুক্তি দেয় আইএস। এদের মধ্যে ৯ বৎসরের ওই বালিকাও রয়েছে।
জানা গেছে, গত জুনে বন্দুকের মুখে প্রায় ৪০ হাজার মানুষকে ধরে নিয়ে যায় আইএস জঙ্গিরা। এদের মধ্যে শতাধিক লোক পালিয়ে আসতে সক্ষম হয়। বাকি আটকৃতদের মধ্যে মেয়েদের তারা যৌন ক্রিতদাশ হিসেবে ব্যবহার করে।
খবরে আরও বলা হয়, বালিকাটিকে গত এক বছর ধরে ১০ জঙ্গি যোদ্ধা অমানুষিক নির্যাতন চালায়। উদ্ধারের পর ওই বালিকাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
মুক্তি পাওয়া অপর এক মহিলা জানান, শিশু-বৃদ্ধ এবং যাদের স্বাস্থ ভেঙ্গে গেছে জঙ্গিরা তাদের প্রত্যাখ্যান করতো।
উত্তর ইরাকে কমান্ডার জেনারেল হিয়া আব্দুল্লাহ জানান, মুক্তিপ্রাপ্তদের মধ্যে ৪০ শিশুর মধ্যে এমন কয়েকজন রয়েছে যাদের অবস্থা এতোই খারাপ যা ভাষায় প্রকাশ করার মতো নয়। তবে হঠাৎ তাদের কেন মুক্তি দেওয়া হলো এ বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
মুক্তি পাওয়া এক বৃদ্ধা জানান, তাদের মধ্যে প্রায় শতাধিক লোকাকে জঙ্গিরা হত্যা করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মুক্তি পাওয়া এক মহিলা জানান, তাদের বেশিরভাগ সময় জঙ্গিদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত তেল আফার এলাকায় থাকতে হয়েছে।
এছাড়া মুক্তি পাওয়াদের অনেকেই জানান, আইএস জঙ্গিদের কাছে অনেক নারী রয়েছে যাদের ধর্ষণ বা যৌনদাসি হিসেবে ব্যবহার করা হয়। এদের মধ্যে অনেকেই স্বেচ্ছায় তা করছেন। আবার কাউকে বাধ্য করা হয়েছে।
এএইচ/আরএস/আরআই