বিয়ে করলেন ব্রুনাইয়ের যুবরাজ


প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ১২ এপ্রিল ২০১৫

বিশ্বের অন্যতম ধনী ব্রুনাই সুলতানের ছোট ছেলে প্রিন্স আব্দুল মালিক (৩১) বিয়ে করেছেন। রোববার দেশটির রাজধানী বন্দর সেরি বেগওয়ানে কনে দায়াঙ্কো রাব্বিয়াতুল আদিয়াহপেনগিরান হাজী বলকিয়ার (২২) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।

বিয়ে উপলক্ষে রাজপ্রাসাদে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাদশাহ’র বন্ধু, সম্মানিত ব্যক্তিবর্গ, বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন।


ব্রুনাই টাইসের খবরে বলা হয়, বিবাহ অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের সঙ্গে মালয়েশিয়ার সাত রাজ্যের শাসক ও সৌদি গর্ভনর উপস্থিত ছিলেন।

কনে বলকিয়া ব্রুনাইয়ে সিসটেম ডাটা অ্যানালাইস্ট ও তথ্য প্রযুক্তির প্রশিক্ষক হিসেবে কর্মরত।


উল্লেখ্য, বুনাই বাদশা সুলতানের কনিষ্ট পুত্র আব্দুল মালিক। গত ৫ এপ্রিল  তার বিয়ের অনুষ্ঠান শুরু হয়। রোববার অনুষ্ঠানের শেষ দিনে প্রথমবারের মতো বর ও কনের সাক্ষাৎ হয়। এসময় প্রিন্স মালিক নববধূকে সারা জীবন দেখে রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

এএইচ/একে/আরআইপি
    

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।