থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় মায়ানমারের ৯ অভিবাসী নিহত
থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় সী ফুড ইন্ড্রাস্ট্রিতে কর্মরত মায়ানমারের কমপক্ষে ৯ অভিবাসী নিহত ও ১৭ জন আহত হয়েছে। সোমবার বিকেলে ওই দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ মঙ্গলবার জানায়, ব্যাংকক থেকে ৪৫ কিলোমিটার দূরে সামুত সাখন প্রদেশে সী ফুড ইন্ড্রাস্ট্রিতে কর্মরত ২৬ শ্রমিক তাদের কাজের পালাবদলের পর ওই গাড়িতে ওঠে। এরপর দুর্ঘটনার শিকার হন।
প্রদেশের মুয়েং জেলা পুলিশের চাইয়ুথ থমা বার্তা সংস্থা এএফপি’কে বলেন, পিকআপ ট্রাকটি কারখানা থেকে কিছুদুর যাওয়ার পর দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলেই নয় জন নিহত হয়। একই দুর্ঘটনায় আরো ১৭ জন আহত হয়েছেন।
একে/পিআর