কলম্বিয়ায় ভাইরাসে ২৫ জনের মৃত্যু


প্রকাশিত: ০৮:৪৪ এএম, ২৮ এপ্রিল ২০১৫

কলম্বিয়ায় এক বছরেরও কম সময়ের মধ্যে চিকুনগুনিয়া ভাইরাসে ২৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় স্বাস্থ্য সংস্থা এ কথা জানায়।

সংস্থার পরিসংখ্যান থেকে জানা যায়, ২০১৪ সালের জুলাই মাসে কলম্বিয়ায় ভাইরাসটি শনাক্ত হওয়ার পর থেকে এতে এক লাখ ৮০ হাজার লোক আক্রান্ত হন। এদের মধ্যে ২৫ জন মারা যায়। ভাইরাসে আক্রান্তদের তীব্র জ্বরসহ নানা উপসর্গ দেখা দেয়।

ভাইরাসটি ক্যারিবীয় থেকে মধ্য আমেরিকা, মেক্সিকো ও দক্ষিণ আমেরিকায় ছড়িয়ে পড়ে। ভাইরাসটির এখন পর্যন্ত কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি।

একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।