রাডার থেকে অদৃশ্য মার্কিন সামরিক বিমান
ইংলিশ চ্যানেল অতিক্রম করার সময় রাডার থেকে অদৃশ্য হয়ে গেছে মার্কিন সামরিক বাহিনীর সি-১৩৫ নামে একটি বিমান। বিমানটি দক্ষিণ ফ্রান্সের আমিন্স থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ফ্লাইটের মাঝখানে ওই বোয়িং বিমানটি জ্বালানি ভরার কাজে ব্যবহার করা হতো। বিমানটি ৩১ হাজার গ্যালন পর্যন্ত জ্বালানি বহন করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের সামরিক দফতর বিমানটি নিখোঁজের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটির ভাগ্যে কী ঘটেছে সে ব্যাপারে আমাদের কাছে স্পষ্ট কোনো তথ্য নেই।
উল্লেখ্য, এ পর্যন্ত ৩৬টি সামরিক বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৯৮৫ সালে মিশরের কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লেগে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে যায় এবং ১৯৭২ সালে ফ্রান্সের একটি সামরিক বিমান ৬ জন সৈন্য নিয়ে সাগরে ডুবে যায়।
একে/এআরএস