টোগোতে ফাউরি নাসিংবি পুনর্নির্বাচিত


প্রকাশিত: ০৮:২৪ এএম, ২৯ এপ্রিল ২০১৫

টোগোর প্রেসিডেন্ট ফাউরি নাসিংবি ৫৮ দশমিক ৭৫ শতাংশ ভোট পেয়ে তৃতীয় মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন। শনিবারের নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী জিয়ান-পিয়েরি ৩৪ দশমিক ৯৫ শতাংশ ভোট পান। নির্বাচন কমিশন একথা জানিয়েছে।

মঙ্গলবার রাতে নির্বাচন কমিশনের প্রধান তাফা তাবিউ বলেন, ‘প্রাদেশিক ফলাফলের ভিত্তিতে ফাউরি ইসোজিমনা নাসিংবি নির্বাচিত হয়েছেন। দেশের আইন অনুযায়ী সাংবিধানিক আদালত নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে থাকে।’

নির্বাচনের এ ফলাফল ঘোষণার পরপরই রাতে ক্ষমতাসীন দলের সদরদপ্তরের বাইরে প্রেসিডেন্টের প্রায় অর্ধশতাধিক সমর্থককে নেচে গেয়ে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে।

ফলাফল ঘোষণার পর টোগোর প্রেসিডেন্ট বলেন, ‘এটি টোগোর জনগণের বিজয়। এর মধ্যদিয়ে দেশের অগ্রগতি ও শান্তি অব্যাহত থাকবে।’

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।