ইসরাইল-আমেরিকার স্বার্থে তাকফিরিদের যুদ্ধ!


প্রকাশিত: ০৮:৩৭ এএম, ২৯ এপ্রিল ২০১৫

ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকার স্বার্থ রক্ষায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী মধ্যপ্রাচ্যে প্রক্সি যুদ্ধ চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেকান। সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী ফাহাদ জাসেম আল-ফিরিজির সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন তিনি। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর প্রক্সি যুদ্ধের মূল লক্ষ্য কী-তাও এ সময়ে তুলে ধরেন ব্রিগেডিয়ার জেনারেল দেকান।

তিনি বলেন, ইহুদিবাদী শাসকগোষ্ঠীকে স্থায়ী নিরাপত্তা দেয়া, মুসলমান দেশগুলোকে দুর্বল ও বিভক্ত করা, মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেয়া, ইসলামি গণজাগরণের টেউ প্রতিহত করা এবং মুসলমান বিশ্বে পুরোপুরি আধিপত্য স্থাপন করাই এ যুদ্ধের প্রধান লক্ষ্য।
 
সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ার প্রতি ইরানের পুরো সমর্থনের কথা ব্যক্ত করে তিনি বলেন, একমাত্র সংলাপের মধ্য দিয়ে আরর দেশটিতে চলমান সংকটের সুরাহা হতে পারে।

এ ছাড়া ইয়েমেনে সৌদি জোটের চলমান আগ্রাসন নিয়েও কথা বলেন তিনি। তিনি বলেন, ইসরাইল এবং আমেরিকার যৌথ রণ-কৌশলের সমান্তরালেই চলছে সৌদি যুদ্ধ।

কিন্তু এ যুদ্ধের নীল নকশা যারা প্রণয়ন করেছেন এবং যারা এ নকশা বাস্তবায়ন করছেন তারা কখনোই নিজেদের অশুভ লক্ষ্য অর্জন করতে পারবেন না বলেও দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেন তিনি।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।