ভূমিকম্পে নেপালে মৃতের সংখ্যা ৬ হাজার
নেপালে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার ১৩৪এ। খবর সিএনএন ও আলজাজিরার।
খবরে আহতের সংখ্যা প্রায় ১৪ হাজারে দাঁড়িয়েছে বলে জানানো হয়েছে। এখনও উদ্ধার অভিযান ও ত্রাণ বিতরণ চলছে।
এদিকে আন্তর্জাতিক দাতা সংস্থা রেডক্রস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থলের কাছের এলাকাগুলো সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। কাঠমান্ডু ভ্যালির বাইরে প্রত্যন্ত অঞ্চলগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্বতময় সিন্দুপলচক এলাকার ৯০ শতাংশ ঘর-বাড়ি ধ্বংস হয়ে গেছে। ওই অঞ্চলগুলোতে রেডক্রসের ৬টি দল কাজ করছে।
দেশটির প্রত্যন্ত অঞ্চলগুলোতে দেশটির সরকারের পাশাপাশি ত্রাণ বিতরণ করছে বিভিন্ন রাষ্ট্র ও সংস্থা। তবে এ ত্রাণ যথেষ্ট নয় বলে উল্লেখ করেছে জাতিসংঘ। সংস্থাটির পক্ষ থেকে ইতোমধ্যে ৪১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার সহযোগিতার আহŸান জানানো হয়েছে।
উল্লেখ্য, নেপালে গত শনিবার সকালে ৭ দশমিক ৯ মাত্রার এক বড় ধরনের ভূমিকম্প অনুভূত হয়। কাঠামান্ডু থেকে ৮০ কিলোমিটার দূরে উৎপন্ন হওয়া ওই ভূকম্পন ভারত, তিব্বত, চীন ও বাংলাদেশেও ছড়িয়ে পড়ে।
এএইচ/পিআর