বুধে আছড়ে পড়ল নাসার মহাকাশযান


প্রকাশিত: ০৮:০৬ এএম, ০১ মে ২০১৫

বুধে আছড়ে পড়েছে নাসার একটি মহাকাশযান। টানা ১১ বছরের সফল মিশনের পর জ্বালানীর অভাবে বৃহস্পতিবার বুধের পৃষ্ঠে ভেঙে পড়ে মহাকাশযানটি।

এটিই প্রথম মহাকশযান যেটি বুধের কক্ষে সফলভাবে প্রবেশ করে। বৃহস্পতিবার বিকাল ৩টা ২৬ মিনিটে বুধের বুকে আছড়ে পড়ার আগে টুইটারে নিজের অন্তিম ফেয়ারওয়েলের কথা ঘোষণা করে নাসার এই মহাকাশযান।

তিন মিটার লম্বা মহাকাশযানটি ২০০৪ সালে বুধের কক্ষের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল। এই যানটির সৌজন্যেই জানা গেছে ছোট্ট গ্রহ বুধের বুকে বরফের আকারে জমাট বেঁধে আছে পানি।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।