ইরানের আঞ্চলিক শক্তি আমেরিকা!


প্রকাশিত: ০৮:৩৯ এএম, ০১ মে ২০১৫

মার্কিন রাজনৈতিক বিশ্লেষক স্টিফেন জুনস বলেছেন, ইরানকে আঞ্চলিক শক্তি হিসেবে মেনে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন। ইয়েমেন সংকট নিরসনে তেহরানের সহায়তা চাওয়ার মাধ্যমে এটি মেনে নেয়া হয় বলে জানিয়েছেন তিনি। সান ফ্রান্সসিসকো বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিষয়ক অধ্যাপক এবং মার্কিন মধ্যপ্রাচ্য বিষয়ক নীতির শীর্ষস্থানীয় সমালোচক স্টিফেন জুনস ইরানি ইংরেজি নিউজ চ্যানেল প্রেসটিভিকে দেয়া সাক্ষাৎকারে  এ কথা বলেন।

ইয়েমেন সংকট নিরসনে শান্তি আলোচনায় সহায়তা করার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এ সংক্রান্ত খবর নিয়ে মন্তব্য করতে যেয়ে এ সব কথা বলেন অধ্যাপক জুনস।

অনেক বিষয় মতপার্থক্য থাকা সত্ত্বেও আমেরিকা ও ইরানের কিছু অভিন্ন ইস্যু রয়েছে উল্লেখ করেনে অধ্যাপক জুনস বলেন, ওবামা প্রশাসন বুঝতে পেরেছে ইরান একটি আঞ্চলিক শক্তি। অভিন্ন বিষয়ে ইরানের সঙ্গে একযোগে কাজ করা হলে মানুষের দুর্গতি কমবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বাড়বে বলে জানান তিনি।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।